• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হামাসের রকেট পুরো ইসরায়েলকে বিপদের মুখে ফেলেছে : মার্কিন বিশ্লেষক

জহিরুল ইসলাম ন্যাশনাল ডেক্স বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

হামাসের রকেট পুরো ইসরায়েলকে বিপদের মুখে ফেলেছে : মার্কিন বিশ্লেষক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আগ্রাসন চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে অনেক মূল্য দিতে বাধ্য করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলে জানিয়েছে আমেরিকাভিত্তিক কনসালটেন্সি ফার্ম ‘জিওপলিটিক্যাল রিস্ক’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জিও ক্যাফিয়ারো

ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে একথা বলেন তিনি।

তিনি বলেন, সর্বশেষ গাজা-ইসরায়েল যুদ্ধে হামাসের রকেট পুরো ইসরায়েলকে বিপদের মুখে ফেলতে সক্ষম হয়েছে। ফলে ইসরায়েল নিশ্চল হয়ে পড়ে। অর্থনৈতিকভাবে এ পরিস্থিতি ইসরায়েলের জন্য মোটেই টেকসই ছিল না। আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও হামাস ইসরায়েলকে তার আগ্রাসনের জন্য বড় মূল্য দিতে বাধ্য করেছে।

তিনি বলেন, গত মাসে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের পর বহু আরব দেশ ও মুসলিম বিশ্ব থেকে যে প্রতিক্রিয়া এসেছে তা সমস্ত আরব সরকারকে একথা স্মরণ করিয়ে দিয়েছে যে, ফিলিস্তিনের অমীমাংসিত ইস্যু এখনো বহু আরবের হৃদয়ে গেঁথে আছে। তাদের মন থেকে ফিলিস্তিন ইস্যুকে হাল্কা করা কিংবা মুছে দেয়া যাবে না।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৮জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ