• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সুনীল ছেত্রীর ঝড়ে বিধ্বস্ত বাংলাদেশ ফুটবল দল

জহিরুল ইসলাম মিলন স্পোর্টস প্রতিবেদক
আপডেট : বুধবার, ৯ জুন, ২০২১

সুনীল ছেত্রীর ঝড়ে বিধ্বস্ত বাংলাদেশ ফুটবল দল

ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর জোড়া গোলে নীল বাংলাদেশ দল। ৭৯ মিনিটে বাংলাদেশি গোলকিফারকে ডস দিয়ে গোল করেন ভারতীয় অধিনায়ক। এরপর যোগ হওয়া চার মিনিটের খেলায় দ্বিতীয় মিনিটে দ্বিতীয় গোল করেন সুনীল ।

তার জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পায় ভারত। বিশ্বকাপ বাছাই পর্বে এনিয়ে চারটি গোল করলেন ছেত্রী। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে হেডে গোল নিশ্চিত করেন ভারতীয় অধিনায়ক। এরপর ৯২ মিনিটে গোল করেন ছেত্রী। কাতারের রাজধানী দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি হচ্ছে।
খেলার প্রায় পুরোটা সময় ভরতের দখলে ছিল বল। ৭৩ শতাংশ বল দখলে ছিল ভারতের। বাংলাদেশের দখলে ছিল মাত্র ২৬ শতাংশ। বাংলাদেশ শট নিতে পেরেছে ৪টি, ভারত নিয়েছে ১৬টি। বাংলাদেশ ২টি কর্নার পায়। ভারত পেয়েছে ৯টি। বাংলাদেশ প্রথমার্ধে দুটি হলুদ কার্ড দেখে আর দ্বিতীয়ার্ধে দেখেছে ২টি। প্রতিপক্ষ ভারত প্রথমার্ধে একটি কার্ডও দেখেনি। দ্বিতীয়ার্ধে দেখে একটি।
এই ম্যাচের আগে ভারত-বাংলাদেশ ২৯ ম্যাচে মুখোমুখি হয়। অতীতের সেই স্বাক্ষাতে ভারত জিতেছে ১৫টিতে আর বাংলাদেশ জিতেছে মাত্র দুই ম্যাচে। ড্র হয়েছে বাকি ১২টি ম্যাচ।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৯জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ