• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী পুরুস্কার বিতরণ

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : বুধবার, ৯ জুন, ২০২১

ঝালকাঠিতে মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী পুরুস্কার বিতরণ

ঝালাঠির জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৫ম পর্যায়ের ২০২০ শিক্ষা বর্ষে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও ২০২১ শিক্ষ বর্ষের ক্রীড়া ও গীতা পাঠ অনুষ্ঠান এবং পুরুস্কার বিতরণ আয়োজন করা হয়েছে। জেলায় ৫জন শ্রেষ্ঠ শিক্ষক ও ১০জন শ্রেষ্ঠ শিক্ষার্থী বিভিন্ন ১১টি বিষয় ক্রীড়া ও গীতা পাঠ প্রতিযোগীতায় ৩৩ জনকে পুরুস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সহকারী কমিশনার তাজবির হোসেনের সভাপতিত্বে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক মানিক রায় বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন ঝালকাঠির সহকারী প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, মাস্টার ট্র্ইেনার, কম্পিউটার অপারেটরসহ সকল শিক্ষক শিক্ষর্থী ও অভিভাবক এবং অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন। শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীকে সনদপত্র, নগদ ১২শ টাকা এবং শিক্ষার্থীকে ৬শ টাকা করে প্রদান করা হয়েছে। ক্রীড়া ও গীতা পাঠ প্রতিযোগীদের পুরুস্কার প্রদান করা হয়েছে। ঝালকাঠি জেলায় ৪৪টি মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৩৮টি প্রাক প্রাথমিক শিক্ষা, ৪টি গীতা শিক্ষা স্কুল ও ২টি বয়স্ক শিক্ষা কেন্দ্র রয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৯জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ