• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাগেরহাটে ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৮, নিহত ৪

ইয়াছিন শিকদার খুলনা প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

বাগেরহাটে ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৮, নিহত ৪

সংক্রমণের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভায় এক সপ্তাহের কঠোর বিধি নিষেধ (লকডাউন) জারি করেছে জেলা প্রশাসন। পাশাপাশি জেলার সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা করোনা মনিটরিং কমিটির জরুরি সভায় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান এই সিদ্ধান্তের কথা জানান।

এদিকে গেল ২৪ ঘন্টায় বাগেরহাটে ১৫৪ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে চার জন। সংক্রমণের হার ৪৪ শতাংশ। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১ হাজার ৯৬২ জন। মারা গেছে ৫১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬২ এবং নিজ বাড়ি ও বিভিন্ন হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬০ জন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, গত ১৫ দিন ধরে বাগেরহাট জেলায় করোনা সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে মোংলা পোর্ট পৌরসভায় সংক্রমণের হার সব থেকে বেশি। যার ফলে সংক্রমণের হার কমাতে বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৬টা থেকে আগামী ১৬ জুন মধ্য রাত পর্যন্ত মোংলা পোর্ট পৌরসভায় কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

এই সময়ে ওই এলাকায় সকল ধরণের গনপরিবহন, শপিংমল, হোটেল-রেস্তোরা, খেয়াপাড়াপাড় বন্ধ থাকবে। শুধুমাত্র খাবার হোটেল থেকে পার্সেল নিতে পারবেন জরুরি প্রয়োজনে। কঠোর বিধি নিষেধ প্রতিপালন ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে পুলিশ, প্রশাসন ও জনপ্রতিনিধির পাশাপাশি কোস্টগার্ড মাঠে থাকবে বলে জানান জেলার এই শীর্ষ কর্মকর্তা।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ