• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মোংলায় কথিত সাংবাদিক ইমন কে ইয়াবাসহ আটক করেছে পুলিশ

শিকদার ইয়াছিন আরাফাত, খুলনা প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

মোংলায় কথিত সাংবাদিক ইমন কে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

বুধবার (৯ জুন)বিকালে চরকানা এলাকা থেকে তাকে আটক করে মোংলা থানা পুলিশ।
মোংলা থানার এস আই অমিত ও এ এস আই রাসেল, এ এস আই আবুল হোসেন অভিযান চালিয়ে চিহ্ণিত মাদককারবারী ও মিয়মিত মাদকসেবী ইমন কে আটক করে।
মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, ইমনের কাছে ৪ পিচ ইয়াবা পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার সকালে মাদক আইনে মামলা দায়ের শেষে ইমন কে বাগেরহাট আদালতে প্রেরন করা হবে। এদিকে মাদককারবারী ইমন মাদকের ব্যবসায় প্রশাসনের ঝুকি এড়াতে নিজেকে সাংবাদিক দাবী করে আসছেন দির্ঘ দিন ধরে। এর আগেও কয়েকবার প্রশাসনের হাতে আটক হওয়ার পর সাংবাদিক পরিচয়ে ছাড় পাওয়ার অভিযোগ উঠেছে।
তবে মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল জানান, ইমন নামে কেউ মোংলায় সাংবাদিকতা করে এমন কাউকে তিনি চিনেন না। সাংবাদিক পরিচয়ে কেউ মাদক সেবন বা মাদক বেচাকেনা করলে তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান প্রেসক্লাব সভাপতি।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ