• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জবাফুল, শেখ মোঃ সুরুজ আলী সূর্য

শেখ মোঃ সুরুজ আলী সূর্য
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

জবাফুল
শেখ মোঃ সুরুজ আলী সূর্য

এখানে তুমি একটু দাঁড়াও,জবাফুলের পাশে,
ছোট একটা জবা দুলছে,দুলছে উত্তর পাশে।
প্রজাপতি তবে বসেছিল , একটু তবে আগে,
তোমার হাতের ছুঁয়া ছিল,তোমার অনুরাগে।

হাসছো তুমি মৃদুস্বরে, জবাফুলের পাশে,
প্রজাপতি না হয় উড়ে যাবে, তোমার আশে পাশে।
কিছুবেলা আপন করে মাখো জবার গন্ধে,
তারায় তারায় স্বপ্ন বুঁনো ভালোবাসার ছন্দে।

যাচ্ছে তবে কতবেলা জবাফুলের গন্ধে,
কেমন করে প্রজাপতি উড়ে ফিরতি ডানার ছন্দে।
আমি না হয়, অবাক হয়ে থাকবো উঠোন পারে,
তুমি তবে প্রেম নিও, তোমার মনের ঘরে।

আকাশ যদি মেঘলা থাকে,ভাববে তুমি কি?
জবা তুমি হাতে নিও,তবুও দিও উঁকি।
বারান্দার ঐ কবুতরে,তুমি খেয়াল রাখো,
বৃষ্টি পড়ছে জবাফুলে,সেই কথা তুমি লিখো।

ভাববে তুমি আমার কথা,আছি তোমার পাশে
মনে যদি বেশি ধরে,তাকাও তুমি আকাশে।
আকাশের ঐ মেঘমালায়,থাকবো আমি ভেসে,
চাঁদের দেশের পালকি নিয়ে,উড়বো শূন্যের দেশে।

ভালোবাসার মালা গেঁথে,পড়াবো তবে গলায়,
কাছে তবে আরো আসো,যাচ্ছে চলে বেলায়।
সুখে তরে,সুখি হবো,জানবে তবে সবে,
জবা গাছে ফুল ফুটেছে, ভুলে গেলাম তবে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ