• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ২৭ শতাংশ

সাব্বির আলম বাবু ভোলা প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ১১ জুন, ২০২১

ভোলায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ২৭ শতাংশ

করোনা ভাইরাস সংক্রমণ শনাক্তের হার যেসব জেলা গুলোতে ঊর্ধ্বমুখী সেই তালিকায় ভোলা জেলা রয়েছে। ভোলায় করোনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ২৭ দশমিক ২৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এতে জানা যায়, ভোলা জেলা সহ দেশের মোট ৩১টি জেলা উচ্চ সংক্রমণ ঝুঁকিতে রয়েছে। সেসব জেলা গুলো হলো– গোপালগঞ্জ ১৮ দশমিক ৬০ শতাংশ; কিশোরগঞ্জ ৮ দশমিক ৩৮ শতাংশ; মাদারীপুর ১০ দশমিক ৩৯ শতাংশ; মুন্সীগঞ্জ ১০ দশমিক ১৪ শতাংশ; রাজবাড়ী ২০ দশমিক ৬৫ শতাংশ; শেরপুরে ১৭ দশমিক ২৪ শতাংশ।
রাঙ্গামাটি ১২ দশমিক ১২ শতাংশ; খাগড়াছড়িতে ১০০ শতাংশ, লক্ষ্মীপুর ৫ দশমিক ৮৮ শতাংশ; কুমিল্লা ৭ দশমিক ১৯ শতাংশ; ব্রাহ্মণবাড়িয়া ৫ দশমিক ২৪ শতাংশ; চাঁপাইনবাবগঞ্জ ২৯ দশমিক ২১ শতাংশ; সিরাজগঞ্জ ১৪ দশমিক ০৪ শতাংশ; বগুড়া ১৪ দশমিক ০৪ শতাংশ; ঠাকুরগাঁও ২৫ শতাংশ; দিনাজপুর ৩৩ দশমিক ৩৩ শতাংশ; গাইবান্ধা ২২ দশমিক ২২ শতাংশ; চুয়াডাঙ্গা ৪৫ দশমিক ১৬ শতাংশ; যশোর ৪৭ দশমিক ৫৩ শতাংশ; ঝিনাইদহ ২৫ দশমিক ৪৫ শতাংশ; খুলনা ৩১ দশমিক ৫২ শতাংশ; কুষ্টিয়া ২৭ দশমিক ৭৮ শতাংশ। সাতক্ষীরা ৫৫ দশমিক ০৮ শতাংশ; ভোলা ২৭ দশমিক ২৭ শতাংশ; পিরোজপুর ৬৬ দশমিক ৬৭ শতাংশ; ঝালকাঠি ৩১ দশমিক ২৫ শতাংশ; সুনামগঞ্জ ২৮ দশমিক ৫৭ শতাংশ; হবিগঞ্জ ১১ দশমিক ১১ শতাংশ।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১১জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ