• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

টেকনাফের বাহারছড়া চৌকিদারপাড়ায় ১০ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

জুবাইরুল ইসলাম জুয়েল কক্সবাজার জেলা
আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১

টেকনাফের বাহারছড়া চৌকিদারপাড়ায় ১০ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার।

টেকনাফ বাহারছড়া চৌকিদার পাড়া গ্রামের ৩য় শ্রেণীর ছাত্রী শাহীনা আক্তার নামে ১১ বছর বয়সী এক শিশুকে মাথার উড়না পেঁচানো অবস্থায় নিজ গৃহ থেকে উদ্ধার করেছে তার মা, আনোয়ারা বেগম।

স্থানীয় ইউপি সদস্য হাফেজ আহমেদ জানান শাহীনা আক্তার নামে শিশুটির বয়স ১১ বছর তার বাড়ি কুড়ে ঘর এত নিচু ঘরে এমন দূর্ঘটনা ঘটানোর কোন সুযোগ নেই। এই ঘটনায় তার মা জড়িত থাকতে পারে।

১৩ই জুন রবিবার বিকেল ৩:০০ ঘটিকার সময় দিনমজুর আব্দুস সালামের মেয়ে শাহীনা আক্তার (১১)কে বাড়িতে রেখে পার্শ্ববর্তী একটি বাড়িতে তার মা আনোয়ারা বেগম ও তার বাবা আব্দুস সালাম সুসিলন নামে একটি এনজিও ‘র মিটিংয়ে যায়।
মিটিং শুরু করার পরপরই হঠাৎ তার মা আনোয়ারা বেগম মিটিং থেকে বাড়ির উদ্দেশ্যে আসেন বাড়িতে পৌঁছে দেখতে পায় তার মেয়ে শাহীনা আক্তার মাথার উড়না পেঁচিয়ে গলায় আত্মহত্যা করেছে।

এমন অবস্থায় তাঁর মা আনোয়ারা বেগম মেয়ে শাহীনাকে রেখে ফের মেয়ের বাবাকে মিটিংয়ে ঢাকতে যায় মেয়ের বাবা বাড়িতে পৌঁছে মেয়ের অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে তৎক্ষণাৎ শামলাপুর আই, আর,আরসি এনজিও’র বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন ।
শাহীনা আক্তারের প্রতিবেশী চাচার সাথে কথা বলে জানতে পারি যে, কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৫:০০ টার সময় তাকে মৃত ঘোষণা করেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৪জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ