• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে জলাবদ্ধতা নিরসনে খাল পরিস্কার ও উঁচু ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১

ঝালকাঠিতে জলাবদ্ধতা নিরসনে খাল পরিস্কার ও উঁচু ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন

বর্ষায় ঝালকাঠি শহরে জলাবদ্ধতা নিরসনে খাল পরিস্কার ও পুরনো কালভার্ট ভেঙে নতুন করে উঁচু ব্রীজ করার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। সোমবার সকাল ১০টায় শহরের তামাকপট্টি এলাকায় এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। তঁার সঙ্গে ছিলেন প্যানেল মেয়র মাহাবুবুজ্জামান স্বপন ও পৌর কাউন্সিলর তরুণ কর্মকারসহ পৌরসভার কর্মকর্তারা।
পৌর কর্তৃপক্ষ জানান, সুগন্ধা নদীর সংযোগ থেকে শহরের বুক চিরে বয়ে গেছে ১১টি খাল। খালগুলোতে ময়লা আবর্জনা ফেলায় ভরাট হয়ে যাচ্ছে। নিচু একটি কালভার্টের কারণে ময়লা সরানো যাচ্ছে না। এ কারণে বর্ষায় শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পৌরবাসীর ভোগান্তি লাঘবে অল্প সময়ের মধ্যে একটি উঁচু ব্রীজ নির্মাণ করে দেওয়া হবে। এছাড়াও খালগুলো পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলছে বলেও জানান পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৪জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ