• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নলছিটিতে ইউপি নির্বাচন নৌকার কার্যালয় ভাঙচুর, বহিরাগত যুবক গ্রেপ্তার

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১

নলছিটিতে ইউপি নির্বাচন নৌকার কার্যালয় ভাঙচুর, বহিরাগত যুবক গ্রেপ্তার
ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর একটি নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে বিদ্রোহী প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় উপজেলার বরইকরণ গ্রামের বারই বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে বহিরাগত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর কর্মী বহিরাগত এক যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পান্নু হাওলাদার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনের নামে নলছিটি থানায় মামলা করেন।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এইচ এম আখতারুজ্জামান বাচ্চু অভিযোগ করেন, বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের পক্ষে চট্টগ্রাম থেকে আসা বহিরাগত সন্ত্রাসী টিটু খানের নেতৃত্বে ১০-১২ জনের একটি অস্ত্রধারী দল বারইকরণ গ্রামে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় কার্যালয়ের সামনে রাখা ৪টি মোটরসাইকেল ভাঙচুর করে তারা। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মিরাজ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করে। সে লক্ষ্মীপুর জেলার চরকালকিনী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। তিনি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সামসুল আলমের পক্ষে প্রচারণায় অংশ নিতে এসেছেন বলেও পুলিশকে জানায়।
এ ব্যাপারে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সামসুল আলম বলেন, আমার কোন বহিরাগত লোকজন প্রচারণায় নামেনি। এসব অভিযোগ মিথ্যা। কারা নির্বাচনী কার্যালয়ে ভেঙেছে, তা আমার জানা নেই।
নলছিটি থানার ওসি মাহামুদ প্রিন্স বলেন, পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। একজনকে গ্রেপ্তার হয়েছে। সে ওই এলাকার বাসিন্দা নয়। এ ঘটনায় ৪ জনের নামে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৪জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ