• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভিক্ষা নয়, কাজ করে খেতে চায় রোকসানা ॥ বিত্তবানদের সহযোগিতা কামনা

সাব্বির আলম বাবু ভোলা প্রতিনিধি
আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১

ভিক্ষা নয়, কাজ করে খেতে চায় রোকসানা ॥ বিত্তবানদের সহযোগিতা কামনা

রোকসানা বেগম, দুই সন্তানের জননী। বয়স আনুমানিক ২০/২২ হতে পারে। তবে অর্ধাহারে অনাহারে কঙ্কালসার রোকসানাকে মনে হয় যেন, ষষ্টোর্ধ বৃদ্ধা। ৩ মাসের শিশু সন্তান কোলে নিয়ে লালমোহন বাজারের বিভিন্ন দোকানে ভিক্ষা করতে দেখা যায় তাকে। এসময় রোকসানা জানায়, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে ভাল লাগেনা তার, কাজ করে খেতে চায় সে। সরকারি-বেসরকারি কোনও সাহায্য সহযোগিতা পেলে ভিক্ষা ছেড়ে দিবে সে। তার এ স্বপ্ন পূরণে সমাজের সহযোগিতা কামনা করেছেন রোকসানা। সে বোরহানউদ্দিনের হাসাননগর ইউনিয়নের ১নং ওয়ার্ড মির্জাকালু এলাকার ডাক্তার বাড়ির মৃত নাছির মেস্তরির মেয়ে। প্রায় ৭/৮ বছর আগে একই উপজেলার দালাল বাজার এলাকার মৃত আতরজমার ছেলে সিরাজের সাথে বিয়ে হয় তার। সিরাজের পিতার মৃত্যুর পর তাকে যিনি দত্তক নিয়েছিলেন, বিয়ের পর সেই বাড়িতেই থাকতেন রোকসানা। তাদের ঘরে হাবিবা (৪) ও তাসপিয়া (৩ মাস) নামের দুটি কন্যা সন্তান রয়েছে। তাসপিায়ার জন্মের আগেই রোকসানা কে ফেলে রেখে নিরুদ্দেশ হয়ে যায় স্বামী সিরাজ। পরে শশুর বাড়িতে ও ঠাঁই হয়নি তার। তাই জীবিকার তাগিদে ভিক্ষার পথ বেছে নিয়েছে সে। রোকসানা জানায়, প্রায় তিন বছর আগে তার মায়ের মৃত্যু হয়, এর বছখানেক পর বাবা নাছির মেস্তরি ও চলে যান পরপারে। দুই ভাই, দুই বোনের মধ্যে সে ছোট। ৭/৮ বছর আগে সিরাজের সাথে বিয়ে হয়েছিল তার। দিনমজুর সিরাজের রোজগারের চলতো তাদের সংসার।
প্রায় ৫/৬ মাস আগে হঠাৎই নিরুদ্দেশ হয়ে যায় তার স্বামী। পরে স্বামীর বাড়ি থেকেও তাকে তাড়িয়ে দেয়া হয়। তাই দুই সন্তান ও নিজের জীবন বাঁচানোর তাগিদে ভিক্ষে করছেন তিনি। ভিক্ষের টাকায় ৫শ টাকা ঘর ভাড়া দেন তিনি। করোনার মধ্যেও পাননি সরকারি বেসরকারি কোনও সাহায্য সহযোগিতা। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের কাছে সরকারি একটি ঘরের জন্য বারবার গিয়েও কোনও ঘর পাননি ।
হাসাননগর ইউনিয়ন ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সাফায়েত ভূইয়া বলেন, আমার কাছে এ নামের কেউ আসেনি, তবে আসলে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতার ব্যবস্থা করবো। হাসাননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মানিক হাওলাদার বলেন, রোকসানা নামের কেউ আমার কাছে আসেনি। তবে আমার এলাকার কেউ ভিক্ষাবৃত্তি করুক, এটা আমিও চাইনা। সে যদি আমার কাছে আসে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। ভিক্ষাবৃত্তি ছেড়ে রোকসানাকে কর্মে ফেরার স্বপ্নপুরণে কেউ সহযোগিতা করতে চাইলে এ ০১৭১২-৩৮৭৩২৯ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সে। নাম্বারটি বিকাশও করা আছে। সমাজের বিত্তবানসহ সকলের সহযোগিতার মাধ্যমে কাজ করে জীবিকা নির্বাহ ও মাথা গোজার ঠাঁই হবে রোকসানার, এমনটাই প্রত্যাশা তার।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৪জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ