• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় তিন সন্তানের মাকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

সাব্বির আলম বাবু ভোলা প্রতিনিধি
আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১

ভোলায় তিন সন্তানের মাকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তিন সন্তানের মাকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার শিকার গৃহবধূ বোরহানউদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্মৃতিপাড়া এলাকার বাসিন্দা। বোরহানউদ্দিন পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, ওই গৃহবধূ রবিবার বিকালে স্থানীয় একটি এনজিও (পরিবার উন্নয়ন সংস্থা) থেকে ঋণের টাকা উত্তোলনের জন্য সঞ্চয় জমা দিতে যায়। পরে এনজিওর অফিস বন্ধ থাকায় বাড়ি ফেরার পথে তার এক আত্মীয়র বাসায় যায়।
সেখান থেকে সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে স্থানীয় ফারুকের ছেলে সুমন, বাচ্চু তালুকদারের ছেলে সাহেদ, বাদশা মিয়ার ছেলে মামুন ও ইউসুফ মিলে রাস্তা থেকে মুখ চেপে ধরে জোর করে পাশের একটি বাগানের নির্জন ঘরে নিয়ে যায়। কোনো কিছু বুঝে উঠার আগেই বখাটেরা ওই গৃহবধূর হাত-মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর চেঁচামেচি ও ধস্তাধস্তিতে স্থানীয়রা টের পেয়ে সেখানে গেলে ধর্ষকরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় গৃহবধূর পরিবার। ভোলা সদর হাসপাতাল মেডিকেল অফিসার খালেদা ইসলাম মিতু বলেন, ওই গৃহবধূ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্ট এলে জানা যাবে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না। এ মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না এবং রিপোর্ট এলে তা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, এ ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৪জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ