• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বোয়ালমারীতে ছাত্রলীগের আনন্দ মিছিল

নয়ন ফকির ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

বোয়ালমারীতে ছাত্রলীগের আনন্দ মিছিল

দুই যুগ পর ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ ছাত্রলীগের বোয়ালমারী উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠিত হওয়ায় সোমবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায় আনন্দ মিছিল করেছে বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রলীগ। আনন্দ মিছিলে জেলা ও উপজেলার ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নেয়। আনন্দ মিছিলটি বোয়ালমারী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়াপদা মোড়স্থ কাজী হারুন শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-বাংলাদেশ ছাত্রলীগের ফরিদপুর জেলা শাখার সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আফিক বিন ইসলাম অর্ক, অমিত বিশ্বাস অর্ক, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ সোহান, ফরিদপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমামুল মিয়া আজম, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতূজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, পৌর ছাত্রলীগের সভাপতি মো. আমিনুর শেখ ফাহিম, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মৃদুল, মো. সিফাত হোসেন প্রমুখ।

বক্তারা এসময় বলেন, বিগত দুই যুগ এ উপজেলায় ছাত্রলীগের কোনো কমিটি ছিল না। এ নিয়ে কারো কোনো ভ্রূক্ষেপ ছিল না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা জননেতা মো. আবদুর রহমানকে দায়িত্ব দেয়ায় তিনি ছাত্রলীগের এই সুন্দর কমিটি উপহার দিয়েছেন।

উল্লেখ্য, ১২ জুন ফরিদপুর জেলা শাখার অন্তর্গত ইউনিট বোয়ালমারী উপজেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর জেলা শাখার এক সিদ্ধান্ত মোতাবেক সৈয়দ মোরতূজা আলী তমালকে সভাপতি, প্রান্ত সিদ্দিককে সাধারণ সম্পাদক ও সাব্বির হোসেন প্রিন্সকে সাংগঠনিক সম্পাদক করে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের বোয়ালমারী উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়া, বোয়ালমারী পৌর শাখার মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য মো. আমিনুর শেখ ফাহিমকে সভাপতি, মো. সিরাজুল ইসলাম মৃদুলকে সাধারণ সম্পাদক ও সাফাত ইসলাম বাপ্পীকে সাংগঠনিক সম্পাদক করে বোয়ালমারী পৌর শাখার আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৬জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ