• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠি পৌরসভার ৭৫৫ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বুধবার, ১৬ জুন, ২০২১

ঝালকাঠি পৌরসভার ৭৫৫ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নতুন কোন করারোপ ছাড়াই দেশের প্রাচীনতম ঝালকাঠি পৌরসভার ২০২১-২০২২ সালের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার বঙ্গবন্ধু কর্নারে ৭৫৫ কোটি ২৮ লাখ ১৯ হাজার ৮৯১ টাকার বাজেট পেশ করেন মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। প্রথম শ্রেণির এ পৌরসভার বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৭৫১ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা। সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৭৫২ কোটি ৯২ লাখ ৮৩ হাজার টাকা। এর মধ্যে উন্নয়নখাতে ব্যায় ধরা হয় ৭২৮ কোটি ৫৫ লাখ টাকা। এছাড়াও বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৯৬ হাজার ৮৯১ টাকা। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব শাহীন সুলতানা, নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মনিরুদ্দোজা হারুন। বাজেটের ওপর বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান, পৌর কাউন্সিলর তরুণ কর্মকার ও হাফিজ আল মাহমুদ।
বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার বলেন, আওয়ামী লীগ সরকার দেশের সর্বত্র উন্নয়ন করে যাচ্ছেন। দেশের দ্বিতীয় কোলকাতাখ্যাত প্রচীন পৌরসভার উন্নয়নে যে বাজেট পেশ করা হয়েছে, তা বাস্তবায়ন করা হবে। বাজেট অনুষ্ঠানে পৌর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৭জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ