• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তামাকে কর বৃদ্ধির জন্য অর্থমন্ত্রী বরাবর ভোলার ১৩ চেয়ারম্যানের ডিও লেটার প্রেরন

সাব্বির আলম বাবু ভোলা থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

তামাকে কর বৃদ্ধির জন্য অর্থমন্ত্রী বরাবর ভোলার ১৩ চেয়ারম্যানের ডিও লেটার প্রেরন

ভোলার জনগণের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা এবং রাজস্ব আয় বৃদ্ধির জন্য ২০২১-২০২২ অর্থ বছরে সুনির্দিষ্ট করারোপের মাধ্যমে সকল তামাক জাত পণ্যের মূল্য বৃদ্ধির প্রস্তাব। বেসরকারী উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়র- র্ডপ এর উদ্যোগে ভোলা সদর উপজেলার মোট প্রায় ৪৩০৫২০ জন মানুষের পক্ষে ১৩টি ইউনিয়নের চেয়ারম্যানগন জন সাধারণের স্বাস্থ্য সুরক্ষার তামাক কর বৃদ্ধির জন্য একটি ডিও লেটার মাননীয় অর্থমন্ত্রী বরাবর প্রেরণ করেন। উক্ত ডিও লেটারে তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখ যোগ্য হলো “বাংলাদেশে এখনও প্রায় ৩ কোটি ৭৮ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক (ধুমপান ও ধোঁয়াবিহীন) ব্যবহার করেন। ধূমপান না করেও প্রায় ৩ কোটি ৮৪ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ বিভিন্ন পাবলিক প্লেস, কর্মক্ষেত্র ও পাবলিক পরিবহণে পরোক্ষভাবে ধূম পানের শিকার হন (গ্যাটস্থ ২০১৭)। বাংলাদেশে প্রতি বছর তামাক ব্যবহারের কারণে ১,৬১,০০০ এর অধিক মানুষ মৃত্যুবরণ করে (টোব্যাকো এটলাস ২০২০) পঙ্গুত্ব বরণ করে বছরে আরও প্রায় ৩ লাখ ৮২ হাজার মানুষ (গ্যাটস ২০০৯)। ২০১৭-১৮ অর্থ বছরে তামাক ব্যবহারের অর্থনৈতিক ক্ষতির (চিকিৎসা ব্যয় এবং উৎপাদনশীলতা হারানো) পরিমাণ ছিল ৩০ হাজার ৫৬০ কোটি টাকা এবং তামাক থেকে প্রাপ্ত কর আদায় ২২ হাজার ৮১০ হাজার কোটি টাকা।“ তারা আশা করেন তামাক কর বৃদ্ধি পেলে তামাকের ব্যবহার হ্রাস পাওয়ার পাশাপাশি ২০৪০ সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ অর্জনের পথ সুগম হবে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৭জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ