• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কঁাঠালিয়ায় নৌকার তিনটি কার্যালয়ে আগুন

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

কঁাঠালিয়ায় নৌকার তিনটি কার্যালয়ে আগুন

ঝালকাঠির কঁাঠালিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের তিনটি কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে দূর বুধবার রাতে উপজেলার তিনটি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে কঁাঠালিয়া উপজেলা শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়া হয় একই রাতে আওড়াবুনিয়া ইউনিয়নের শরীফেরহাট এলাকায় নৌকা প্রতীকের কার্যালয় ও পাটিখালঘাটা ইউনিয়নের দক্ষিণ মরিচবুনিয়া এলাকায় নৌকা প্রতীকের কার্যালয়ে আগুন দেয়া হয়। আগুনে পোস্টার ও আসবাবপত্রসহ কার্যালয়গুলো পুড়ে যায়। আগুন দেওয়ার ঘটনায় এ তিনটি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা দলের বিদ্রোহী (সতন্ত্র) প্রার্থীদের দায়ি করেছেন। এ ব্যাপারে কঁাঠালিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আগুনের ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন কঁাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায়

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৮জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ