• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফিলিস্তিনিদের বেলুনকে ক্ষেপণাস্ত্রের মতো ভয় পায় ইসরাইলিরা

জহিরুল ইসলাম ইন্টান্যাশনাল ডেক্স বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

ফিলিস্তিনিদের বেলুনকে ক্ষেপণাস্ত্রের মতো ভয় পায় ইসরাইলিরা

অবরুদ্ধ গাজা থেকে ইহুদিবাদীদের উপশহরগুলো লক্ষ্য করে উড়ানো আগুনে বেলুনকে ক্ষেপণাস্ত্রের মতোই ভয় পায় ইসরাইলিরা।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের অব্যাহত বর্বরতা ও গাজার ওপর অবরোধের প্রতিবাদে এসব আগুনে বেলুন পাঠাচ্ছে ফিলিস্তিনিরা। খবর আরাবি ২১ এর।

গত দুই দিনে ফিলিস্তিনিদের আগুনে বেলুনের কারণে ইসরাইলের ২৪টি স্থানে আগুন লেগেছে। এর ফলে দখলদারদের কৃষিজমিরও ব্যাপক ক্ষতি হয়েছে।

গাজা উপত্যকার আশেপাশে গড়ে ওঠা ইহুদিবাদী উপশহরগুলোর বাসিন্দারা স্বীকার করেছেন, আগুনের বেলুনগুলোর ঝুঁকি ক্ষেপণাস্ত্রের চেয়ে কোনো অংশেই কম নয়। কোনো কোনো ক্ষেত্রে এটি আরও বেশি ক্ষতিকর।

আগুনে বেলুনগুলো ইহুদিবাদীদের মধ্যে এতটাই আতঙ্ক তৈরি করেছে যে, দখলদার প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও প্রতিক্রিয়া জানিয়েছেন। ক্ষেপণাস্ত্রের মোকাবেলায় যে প্রতিক্রিয়া দেখানো হয় এ ক্ষেত্রেও সে ধরণের প্রতিক্রিয়া দেখাতে সোনবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

ইহুদিবাদী আগ্রাসন ও নিপীড়নের প্রতিক্রিয়ায় গাজা থেকে এ ধরণের বেলুন পাঠাচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা।

১১ দিনের যুদ্ধ শেষে গত ২১ মে ইহুদিবাদী ইসরাইল এবং গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

এরপর গত মঙ্গলবার দখলদার ইসরাইলের উগ্রপন্থী ইহুদিবাদীরা পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে উসকানিমূলক পতাকা মিছিল করে। এ নিয়েও ফিলিস্তিনি জনগণ ও ইহুদিবাদীদের মধ্যে টানটান উত্তেজনা সৃষ্টি হয়।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৮জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ