• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় কৃষাণ-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাব্বির আলম বাবু ভোলা থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ১৮ জুন, ২০২১

ভোলায় কৃষাণ-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভোলায় অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান তৈরির বিষয়ে দুই দিনব্যাপী কৃষাণ-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের উপ-পরিচালক আবু মো. এনায়েতউল্লাহ।
সমাপণী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ রিয়াজউদ্দিন, সদর উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বশির আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৩০ জন কৃষাণ-কৃষাণী অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপ-পরিচালক আবু মো. এনায়েত উল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে দেশের অনাবাদি ও পতিত জমি আবাদের লক্ষ্যে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাড়ির আঙিনায় পতিত জমিতে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ রিয়াজউদ্দিন বলেন, ‘কৃষক-কৃষাণীদেরকে হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন ফল ও ফসলের বীজ, চারা, সার, ঔষধ সহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি যেকোন সমস্যায় পরামর্শ প্রদান করা হয়ে থাকে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৯জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ