• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রোমে ঐতিহ্যবাহী সংগঠন ফেনী জেলা সমিতির নির্বাচন কমিশন ঘোষণা

মিনহাজ হোসেন ইতালী থেকেঃ
আপডেট : শুক্রবার, ২৫ জুন, ২০২১

রোমে ঐতিহ্যবাহী সংগঠন ফেনী জেলা সমিতির নির্বাচন কমিশন ঘোষণাঃ
ইয়াসিন প্রধান কমিশনার; শিমুল সচিব

ইতালিস্থ ফেনী জেলা সমিতির উদ্যোগে নির্বাচন কশিমন গঠনের লক্ষে আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। রবিবার আয়োজিত সভায় সংগঠনের সভাপতি শেখ ফরিদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বেলাল হোসেন ভুঁইয়ার পরিচালনায় ইতালির রাজধানী রোমের তরপিনাত্তারাস্থ “রসই” রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ফেনী জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে তাৎক্ষণিক একটি সার্চ কমিটি গঠন করে সার্চ কমিটিকে কমিশন গঠনের দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তীতে সার্চ কমিটির সদস্যবৃন্দ মোঃ ইয়াসিনকে প্রধান নির্বাচন কমিশনার ও আলাউদ্দিন শিমুলকে সদস্য সচিব করে কমিশন গঠন করেন। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন গোলাম মাওলা মিলন, সিরাজুল্লাহ পঞ্চায়েত, আওরঙ্গজেব রিপন, আবু জাফর, এ কে আজাদ, আবুল কাশেম, মোঃ জাহাঙ্গীর।

উল্লেখ্যঃ ফেনী জেলা সমিতির মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনের জন্য সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করা হয়।

বিঃ দ্রঃ প্রধান নির্বাচন কমিশনার ও সদস্য সচিবসহ অন্যান্য কমিশনারগণ পরবর্তীতে প্রয়োজনে কমিশনের কলেবর বৃদ্ধি করতে পারবেন। এছাড়াও নবগঠিত নির্বাচনের কমিশনের পক্ষ থেকে জানানো হয় আগামী ৩০ দিনের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ফেনী বাসীকে একটি যোগ্য নেতৃত্ব উপহার দেয়া হবে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৫জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ