• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মানবতার কাছে জীবন তুচ্ছ-মজিবুর রহমান চৌধুরী নিক্সন

ফকির নয়ন ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ২৫ জুন, ২০২১

মানবতার কাছে জীবন তুচ্ছ

মজিবুর রহমান চৌধুরী নিক্সন। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য হিসেবে রাজনীতিতে আসলেও এখন জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি, আলোচিত নাম। বিশেষ করে সারাদেশের তরুণ ও যুব সমাজের কাছে নিক্সন ভাই হিসেবে বেশি পরিচিত তিনি।

জাতীয় রাজনীতিতে উত্থান আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে। যুবলীগের রাজনীতিতে এসেই বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন, ঢাকাসহ সারাদেশের যুবকদের সংগঠিত করে ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে গণজাগরণের নেতৃত্ব দিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন।

সে সময়ের তুমুল জনপ্রিয় বর্তমান কলুষিত, মিথ্যাবাদী ও মানবিক বিয়ের প্রবর্তক মামুনুল হকের বিরুদ্ধে নিক্সন চৌধুরীই প্রথম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ‘যুবলীগ মাঠে নামলে হেফাজত পালানোর পথ পাবে না’।

আগে ফরিদপুরের রাজনীতিতে পরাক্রমশালী এবং দুর্নীতি বিরোধী নেতা হিসেবে পরিচিতি পেলেও এখন তিনি ভিন্নি কারণে আলোচিত হচ্ছেন। আলোচিত হচ্ছেন একজন মানবিক নেতা হিসেবে, মানবিক সংসদ সদস্য হিসেবে। বিশেষ করে করোনাকালে তিনি সপ্তাহে সাত দিনই কাজ করছেন মানবতার জন্য, যুবলীগের জন্য এবং নিজের নির্বাচনি এলাকার জন্য। বিভিন্ন সামাজিক মাধ্যমে কিংবা গণমাধ্যমে দেখা যায়, তিনি কখনও রাতের ঢাকার ছিন্নমূল মানুষের পাশে ত্রাণ নিয়ে হাজির, আবার কখনও দেখা যাচ্ছে ঢাকার বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ, ঈদের উপহার, ইফতার বিরতণ কিংবা যুবলীগকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন।

আবার দেখা যাচ্ছে ফরিদপুরে তার নির্বাচনী এলাকায় ছোট বড় উন্নয়ন কাজ পরিদর্শন, মানুষের পাশে ত্রাণ সহায়তা নিয়ে অথবা ফরিদপুরের ইফতার মাহফিলে উপস্থিত। তাহলে তিনি কখন এতো কাজ করছেন, কীভাবে সময় বের করছেন, করোনার মধ্যে কীভাবে নিজেকে নিরাপদ রাখেন, তারওতো পরিবার আছে?

এসব প্রশ্নের উত্তর খুঁজতে বাংলা ইনসাইডার নিক্সন চৌধুরীর মুখোমুখি হয়। কিন্তু নিক্সন চৌধুরী সহজ ভাষায় বললেন, আমি ফুল টাইম রাজনীতিবিদ, রাজনীতি আমার নেশা-পেশা। রাজনৈতিক পরিবারে আমার জন্ম, রাজনীতি এবং মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করাটা আমার রক্তের সঙ্গে মিশে আছে। যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হওয়ার আগে প্রায় পুরো সপ্তাহ আমার নির্বাচনী এলাকায় সময় দিতাম, মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভরসা দিতাম, আপদে-বিপদে সব সময় আমি জনগণের পাশে থাকি। আমি প্রধানমন্ত্রীর সহায়তায় এতো পরিমাণ উন্নয়ন করেছি যে, বিগত সকল রেকর্ড ভেঙে আমার নির্বাচনী এলাকা ফরিদপুর-৪ আসন এখন উন্নয়নের মহাসড়কে।

মজিবুর রহমান চৌধুরী নিক্সন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আমাকে আরও একটি দায়িত্ব দিয়েছেন, সেটা হলো সারাদেশের যুবলীগকে সুসংগঠিত করার। আর এ কারণে আমি এখন সময় ভাগ করে নিয়েছি, সপ্তাহে ৪ দিন আমার নির্বাচনী এলাকায় যাই, তাদের পাশে দাঁড়াই, করোনাকালে আরও বেশি যাওয়া হয়। আর ৩ দিন ঢাকায় কিংবা ঢাকার বাইরে যুবলীগের সাংগঠনিক কাজ করি।

তবে করোনাকালে এই ৩ দিন ঢাকার বিভিন্ন ওয়ার্ড, ইউনিট কিংবা ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াই, যুবলীগের নেতাকর্মীদের উৎসাহ যোগাতে ত্রাণ কিংবা বিভিন্ন সহায়তা নিয়ে ছুটি চলি ঢাকার এ প্রান্ত থেকে ও প্রান্তে। আরিআমি যেহেতু বেশিরভাগ সময় মানুষের মধ্যে থাকি তাই বাসায় ফিরে একরকম আইসোলেশনে থাকা হয় কারণ ঘরে আমার বৃদ্ধ মা, ছোট বাচ্চা আছে। তাদের নিরাপত্তার কথা ভেবে দূরত্ব বজায় রাখি।

তিনি বলেন, করোনাকালে যদি হিসাব করা হয় তাহলে আমি হয়তো সর্বোচ্চ সময় নির্বাচনী এলাকায় যাওয়া সংসদ সদস্য। আমার জনগণ আমাকে ভোট দিয়েছেন, তাদের ভালোমন্দ দেখা আমার ঈমানী দায়িত্ব। কিন্তু আমি যদি এই করোনাকালে ঢাকায় বসে থাকি তাহলে জনগণের সাথে বেইমানি করা হবে। আমি কখনও আমার জনগণের সাথে বেইমানি করিনি, করবোও না।

আর এ কারণেই আমি এতো জনপ্রিয়। অনেকে বলে করোনাকালে মানুষের মধ্যে না গিয়ে কিছু ত্রাণ পাঠিয়ে দিলেইতো হয়? আমি তাদের বলি ত্রাণ হয়তো পাঠানো যাবে, কিন্তু তারা তো নিক্সন চৌধুরীকে পাবে না। গতবারের লকডাউনের সময় আমি খুব ভোরে যখন ঢাকা থেকে আমার নির্বাচনী এলাকায় যাই রাস্তায় পুলিশ, প্রশাসন ছাড়া কোনো মানুষের দেখা পাইনি তখন করোনা নিয়ে খুব আতঙ্ক ছিলো।

এতো ঝুঁকি নিয়েও যখন আমার জনগণের কাছে যাই তাদের পাশে দাঁড়াই তারাও সাহস পায়, আমার সব কষ্ট দূর হয়ে যায় তাদের ভালোবাসা পেয়ে। এই কষ্টের মধ্যে এক অনাবিল সুখ খুঁজে পাই। সুতরাং আমি মানবতার জন্য, মানুষের জন্য, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য এবং দেশের যুবসমাজকে সংগঠিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য শত ঝুঁকি নিয়েও মানুষের পাশে দঁড়াতো। মানবিক কাজ করবো, মানবাতা কাছে আমার জীবন তুচ্ছ।

যুবলীগ নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরে এই প্রেসিডিয়াম সদস্য বলেন, যুবলীগ আমার প্রাণের সংগঠন, আমার ভাবনায় সর্বোচ্চ স্থান পায় যুবলীগ। সারাদেশে সংগঠনকে শক্তিশালী করতে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির আদর্শ বাস্তবায়ন করতে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলছি।

অতিসম্প্রতি ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি শুধু ফরিদপুরের নয় সারাদেশে সামাদ্রিত হয়েছে স্বচ্ছ কমিটি হিসেবে। সুতরাং যুবলীগ এবং যুব সমাজের ভাবনাকে সর্বোচ্চ মূল্যায়ন করে অভিজ্ঞ, মেধাবী, তরুণ ও মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্রলীগ থেকে উঠে আসাদের সমন্বয়ে যুবলীগ গঠিত হচ্ছে। এটা শুধু ফরিদপুরে নয়, সারাদেশেই যুবলীগের কমিটিগুলো এভাবেই করা হচ্ছে বলে জানান এই প্রেসিডিয়াম সদস্য। সবশেষে বলেন, আমি নিজে মাস্ক পরি, স্বাস্থ্যবিধি মানি সুরতাং সবাইকে আহ্বান জানাবো স্বাস্থ্যবিধি মানার জন্য।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৬জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ