• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযা‌নে স্বামী স্ত্রীসহ আটক ৩, গাজা ও ইয়াবা উদ্ধার

ফকির নয়ন ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ২৫ জুন, ২০২১

পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযা‌নে স্বামী স্ত্রীসহ আটক ৩ গাজা ও ইয়াবা উদ্ধার।

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় পু‌লি‌শের পৃথক বি‌শেষ অ‌ভিযা‌নে গাজা, ইয়াবা ও মাদক বি‌ক্রির টাকাসহ স্বামী স্ত্রীসহ ৩ জন‌কে আটক ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। বৃহস্প‌তিবার (২৪ জুন) দিবাগত রা‌তে এই অ‌ভিযান প‌রিচালনা ক‌রে সালথা থানা পু‌লিশ।

সালথা থানা পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আ‌সিকুজ্জামান এর নেতৃ‌ত্বে শুক্রবার (২৫ জুন) রাত সা‌ড়ে ৩টার দি‌কে মাঝারদিয়া ইউ‌নিয়‌নের হো‌ড়েরকা‌ন্দি এলাকা থে‌কে ১১০ পিস ইয়াবা, ৮ শত গ্রাম গাজা ও এক‌টি মোবাইলসহ ১ জন‌কে আটক ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। আটককৃত ব‌্যা‌ক্তির নাম গফফার মোল‌্যা (৩০) সে উপ‌জেলার মাঝার‌দিয়া ইউ‌নিয়‌নের হো‌ড়েরকা‌ন্দি এলাকার আ‌লি মোল‌্যার ছে‌লে।

আটককৃত গফফার মোল‌্যা (৩০) প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে আ‌লো‌চিত কাগ‌দি বাজা‌রে ৬ দোকা‌নে চু‌রির সা‌থে জ‌ড়িত ব‌লে স্বীকার ক‌রে। চু‌রির ঘটনায় সে ১০৫০০/- টাকা ভা‌গে পায়, সেই টাকা হ‌তে ২৮০০/- টাকার গাজা ক্রয় ক‌রে এবং চু‌রির ৮২০০/- টাকা উদ্ধার ক‌রে পু‌লিশ।

আরও জানা যায়, পৃথক আরও এক‌টি অ‌ভিযা‌নে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আ‌সিকুজ্জামান এর নেতৃ‌ত্বে শুক্রবার (২৫ জুন) ভোর রা‌তে সোনাপুর ইউ‌নিয়‌নের রা‌য়েরচর এলাকা থে‌কে ১২৫ পিস ইয়াবা, ইয়াবা বি‌ক্রির ৪১৫০/- টাকা ও দু‌টি মোবাইলসহ স্বামী স্ত্রী‌কে আটক ক‌রে সালথা থানা পু‌লিশ। আটককৃত স্বামীর নাম র‌বিউল কাজী (২৭), সে উপ‌জেলার সোনাপুর ইউ‌নিয়‌নের রা‌য়েরচর এলাকার আক্তার কাজীর ছে‌লে এবং স্ত্রী মোছাঃ ব‌বিতা বেগম (২২)। তারা দুজ‌নেই ঐ এলাকার বা‌সিন্দা।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আ‌সিকুজ্জামান ব‌লেন, উভয় ঘটনায় মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আই‌নে মামলা রুজু করা হ‌য়ে‌ছে। আটককৃত স্বামী-স্ত্রীসহ ৩‌ জন‌কে ফ‌রিদপুর বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে। মাদ‌কের বিরু‌দ্ধে সালথা থানা পু‌লিশের এই অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৬জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ