• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

এইচএসসির ফরম পূরণ শুরু ২৯ জুন এ বছর হবে না টেস্ট পরীক্ষা

জহিরুল ইসলাম ইন্টান্যাশনাল ডেক্স বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ২৬ জুন, ২০২১

এইচএসসির ফরম পূরণ শুরু ২৯ জুন এ বছর হবে না টেস্ট পরীক্ষা

এইচএসসি ও সমমানের ফরম পূরণ শুরু হবে আগামী ২৯ জুন থেকে। বিলম্ব ফি ছাড়াই এই ফরম পূরণ করা যাবে ১১ জুলাই পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনে এইচএসসির ফরম পূরণ করতে সব কলেজকে নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। ফলে নির্বাচনী বা টেস্ট পরীক্ষাসংক্রান্ত কোনো ফি আদায় করা যাবে না।

এ বছর এইচএসসির ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করে দিয়েছে ঢাকা বোর্ড। বিজ্ঞান শাখার জন্য সর্বোচ্চ দুই হাজার ৫০০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য সর্বোচ্চ এক হাজার ৯৪০ টাকা। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয়ে ব্যাবহারিক পরীক্ষা থাকলে এ ফির সঙ্গে অতিরিক্ত ১৪০ টাকা যুক্ত হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো শিক্ষার্থীর নৈর্বাচনিক বিষয়ে ব্যাবহারিক থাকলে বিষয়প্রতি আরো ১৪০ টাকা যোগ হবে।

এবার জিপিএ উন্নয়ন ও এক বা দুই বিষয়ের পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে। ২০২০ সালের মূল্যায়নের মাধ্যমে জিপিএ ৫ এর কম পাওয়া শিক্ষার্থীরা জিপিএ উন্নয়নের সুযোগ পাবেন এবং তাঁদের সব বিষয়ে পরীক্ষা দিতে হবে। তবে ২০১৯ সালের আংশিক বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন না।

করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব স্কুল-কলেজ বন্ধ রয়েছে। কয়েক দফা উদ্যোগ নিয়েও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসির ফলাফলের গড় করে ফল প্রকাশ করেছিল সরকার।

এ বছরও শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে না পেরে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ৮৪ কর্মদিবসের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছিল। কিন্তু সেই ক্লাসও করানো সম্ভব হয়নি। তবে গত বছরের মতো এবার ‘অটো পাস’ না দিয়ে বিকল্প মূল্যায়নের কথা বলছে শিক্ষা মন্ত্রণালয়। মূলত এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রকৃত সংখ্যা জানতেই এবার ফরম পূরণেরও উদ্যোগ নেওয়া হলো।
সূত্র – কালের কণ্ঠ
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৬জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ