• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত

জহিরুল ইসলাম মিলন টাঙ্গাইল (ধনবাড়ী) প্রতিনিধিঃ-
আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১

ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। নিহত অপরজন হচ্ছেন রোগীবাহী অ্যাম্বুলেন্সের চালক।
শনিবার সকালে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল জানান, একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে অ্যাম্বুলেন্সটি কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী মাছভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার কাজে অংশ নেন। তারা গুরুতর আহত অবস্থায় সাতজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে আরো দু’জনের মৃত্যু ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে চারজন একই পরিবারের বলে জানা গেছে। তাদের মধ্যে দু’জন নারী রয়েছেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৫জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ