• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রস্তুত সৌদি আরব

আমান উল্লাহ আমান সৌদি আরব থেকে কূটনৈতিক বিশ্লেষক
আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১

হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রস্তুত সৌদি আরব

আগামী ১৭ ই জুলাই শনিবার শুরু হতে যাচ্ছে ২০২১ সালের হজের ৫ দিনের আনুষ্ঠানিকতা । তবে কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে সীমিত পরিসরে হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। সৌদিতে অবস্থানকারী ছাড়া কোনো দেশের নাগরিক এবার হজ করতে পারবেন না। এ কারণে বাংলাদেশ থেকে নিবন্ধনকারী ৬৫ হাজার মুসল্লিও এবার হজ করতে পারছেন না।


সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবারের হজে ৬০০০০ হাজী অংশ গ্রহন করবেন । প্রায় ৫ লক্ষ ৪০ হাজার হাজী এবারের হজের জন্য আবেদন করেছিল ।হজে যাওয়ার খরচ নির্ধারণ করে এ বছরে ৩ টি হজ প্যাকেজ ঘোষণা করেছে সৌদি সরকার।যা সর্বনিম্ন ১২১১৩ রিয়াল এবং সর্বোচ্চ ১৬৫৬০ রিয়াল ।

এবারে হজ করতে পারবেন না ১৮ বছরের নীচে ও ৬০ বছরের উপরের বয়সীরা। যারা হজের জন্য নির্বাচিত হবেন তাদের অবশ্যই টিকা নিতে হবে।

 


তবে হজ পালনের যোগ্য হতে বেশ কয়েকটি বিষয় বাধ্যতামূলক করেছে সৌদি সরকার।

সেগুলো হচ্ছে –

১. হজ পালনকারীদের বয়স ১৮-৬০ এর মধ্যে হতে হবে।
২. হজ পালনকারীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৩. হজ পালনকারীদের এ বিষয়টি প্রমাণপত্রসহ নিশ্চিত করতে হবে যে, হজের আগের ৬ মাস কোনো অসুস্থতায় হাসপাতালে ছিলেন না।
৪. হজে যাওয়ার আগে অবশ্যই করোনা ভাইরাসের টিকার দুটি ডোজ সম্পন্ন করার প্রমাণপত্র সংগ্রহের রাখতে হবে।
৫. গ্রহণ করা টিকা সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত হতে হবে।
৬. পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি সর্বাত্মকভাবে অনুসরণ করতে হবে।

আজ সোমবার, ৫ জুলাই, ২৫ জ্বিল ক্বদাহ ১৪৪২ , থেকে পবিত্র মক্কার বিশেষ কিছু স্থানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। স্থান গুলো হলো হারাম, মিনা, আরাফাত, মুজদালিফা ইত্যাদি। কেবলমাত্র হজের জন্য বৈধ অনুমতি পেয়েছেন, এরকম সম্মানীত হাজীগণই প্রবেশ করতে পারবেন।

আর যে কেউ অবৈধভাবে যাওয়ার চেষ্টা করলে তাকে ১০ হাজার রিয়াল জরিমানা গুণতে হবে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৫জুলাই/জই

 

 

 

 

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ