• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তুমি বুঝি দাঁড়িয়ে ছিলে – শেখ মোঃ সুরুজ আলী সূর্য

সুরুজ আলী সূর্য ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

তুমি বুঝি দাঁড়িয়ে ছিলে

শেখ মোঃ সুরুজ আলী সূর্য

আমাকে বসতে হলো বিকেলের নিঃশ্বাসে,
ভীষণ যখন নির্মম পাখি পদানত,
ডানা উড়াই তুমি বনে আধো উল্লাসে,
একাকী তুমি এসে দাঁড়িয়ে ছিলে সাহসের মতন।

মেঘে মেঘে হয়েছিল বৃষ্টির ভার,
বিমর্ষ শোনা গেল ক্লান্ত হাহাকার,
তুমি অব্দি প্রান্তে ছিল প্রিয় বিকেল,
লিখেছিলাম পাখির ডানায় চিঠি।

তোমার চাওয়াতে খরতাপে আমি,
ভেঙ্গে পড়বোনা,কখনো যে আমি
উড়ছে পাখি উড়ুক মুক্ত ডানার মতন।
চক্ষুর সন্নিকটে তুমি দাঁড়িয়ে আছো,
অথচ ভাবনার আকাশে মেঘমালা।

দেখি কেমনে উড়ে পাখি,মুক্তমনে
আকাশে প্রবালের হাওয়া
বিকেল এলো,তবে মুক্ত জানালায়
তুমি বুঝি দাঁড়িয়ে ছিলে?

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৬জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ