• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

যশোরে পাটকলে চুরির প্রতিবাদ করায় শ্যামনের ওপর হামলা

গোলাম মোস্তফা রাজনৈতিক বিশ্লেষক ঢাকা (বাংলাদেশ) থেকে
আপডেট : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

যশোরে পাটকলে চুরির প্রতিবাদ করায় শ্যামনের ওপর হামলা

আজ ৬ জুলাই সকালে পাটকল রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক সামস সারফিন শ্যামনের ওপর যশোর কার্পেটিং জুট মিলের কর্মচারী নিশান হামলা করে।

গতকাল (৫ জুলাই) রাতে মিল থেকে গাছ ও যন্ত্রপাতি চুরির বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট শেয়ার দেয়ায় শ্যামনের ওপর এই হামলা! পরে হামলাকারীকে স্থানীয় শ্রমিকেরা তাড়া দেয় ও প্রতিবাদ জানায়। স্থানীয়রা জানায়, হামলাকারী নিশান চুরি সিন্ডিকেটের সহচর।

এ বিষয়ে রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা দাবিতে চলমান আন্দোলনের অন্যতম সংগঠক আল আমিন শেখ জানান, দিনে দুপুরে মিল বন্ধের পর থেকে আমরা বিভিন্ন মিলের মালামাল চুরির ঘটনা শুনে আসছি। অনেক ক্ষেত্রে মিল কর্তৃপক্ষের এক বা একাধিক গ্রুপের সহায়তায় এ ঘটনাগুলো ঘটছে!

তিনি অবিলম্বে হামলাকারী ও চুরি-লুটপাটের সাথে সংশ্লিষ্ট সকলের বিচার দাবি করেন।

চুরি-লুটপাট বন্ধ করে অবিলম্বে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকল চালু করা জোর দাবি জানান আল আমিন শেখ।
এ ব্যাপারে রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক শামসেদ আলম শমসের তার ফেইসবুকে স্ট্যাটাসের মাধ্যমে যশোর জেলা প্রশাসক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করেন।

শমসের তার ফেইসবুকে আরো লিখেন, “রাষ্ট্রীযয় পাটকল কার্পেটিং জুট মিলে প্রকল্প এর প্রধানের নেতৃত্বে চুরি ও লুটপাটের সিন্ডিকেট চলছে।

৫ জুলাই তারিখে আনুমানিক দুপুর ১.৩০ মিনিটে কার্পেটিং পাটকলের সরকারি সম্পদ কাঠাল গাছ ও মুল‍্যবান যন্ত্রাংশ কোনো কাগজপত্র ছাড়া মিল অভ্যন্তর হইতে স্থানীয় সিন্ডিকেট বাহির করার চেষ্টা করে। কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় দায়িত্বরত নিরাপত্তা প্রহরী বাধা প্রদান করেন।

পরবর্তীতে প্রশাসনিক কর্মকর্তা মৌখিক অনুমতি দিলেও নিরাপত্তা প্রহরীরা অসম্মতি প্রকাশ করে এবং নিরাপত্তা কর্মকর্তার নিকট অনুমতি চান।
নিরাপত্তা কর্মকর্তা বৈধ কাগজপত্র ব্যতিত মিলের কোনো সম্পদ বাহির হইবে না মর্মে নির্দেশ প্রদান করেন।

উক্ত প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি ও লুটপাট চলছে চিহ্নিত চোরদের গ্রেফতার করে বিচারের ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি।”

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৬জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ