• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অন্যরকম ইতিহাসঃ ৭ তারিখ, ৭ মাস, সকাল ৭টা, ৭ মিনিট, ৭ গোল

জহিরুল ইসলাম মিলন ক্রীড়া প্রতিবেদক টাংগাইল ধনবাড়ী
আপডেট : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

অন্যরকম ইতিহাসঃ ৭ তারিখ, ৭ মাস, সকাল ৭টা, ৭ মিনিট, ৭ গোল

চলতি কোপার সেমিফাইনালে কলিম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামে জুলাইয়ের ৭ তারিখ। এটি ১২ মাসের সপ্তম মাস। ম্যাচটি শুরু হয় সকাল সাতটায়। এটুকুতেই থেমে গেলে হবে না। মজার বিষয় হচ্ছে, সকাল সাতটায় মাঠে নামা আর্জেন্টিনা তাদের প্রথম গোলের দেখা পায় সাত মিনিটে। মেসির পাসে আলতো করে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন মার্টিনেজ।

আরও একটি মজার তথ্য হচ্ছে, চলতি ম্যাচে মোট সাতটি গোল হয়। প্রথম নির্ধারণী সময়ে ১-১ গোল এবং পরবর্তী ট্রাইব্রেকারে ৩-২ গোল। আর এমন ছন্দময় দিনে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এছাড়াও আজ কলিম্বিয়াকে হারানোর দিনে ১৯ ম্যাচে জয়ের রেকর্ড গড়ে আর্জেন্টিনা। ম্যাচে ট্রাইব্রেকারে জয় পায় মেসিরা।

ম্যাচে টানা জয়ের রেকর্ডের পাশাপাশি গোল করানোর ক্ষেত্রে মেসি গড়েছেন অনন্য এক কীর্তি। কোপা আমেরিকায় এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করানো ফুটবলার এখন আর্জেন্টাইন অধিনায়ক। চলতি টুর্নামেন্টে ইতিহাসের সর্বোচ্চ পাঁচটি অ্যাসিস্ট করিয়েছেন তিনি।

যা শতবর্ষী এই টুর্নামেন্টটির সর্বোচ্চ। এর আগে ৪টি অ্যাসিস্টই ছিল কোপার রেকর্ড। বুধবার কলম্বিয়ার বিপক্ষে সেমিতে মাঠে নামার আগে মেসির অ্যাসিস্ট সংখ্যা ছিল চারটি। সেমিফাইনালে সংখ্যাটা পাঁচ করেন তিনি।

আজ ম্যাচের সাত মিনিটের মাথায়ই চলে আসে প্রথম গোল। বক্সের মধ্যে লাউতারো মার্টিনেজকে বল বাড়িয়ে দেন লিওনেল মেসি। সেখান থেকে গোল করতে ভুল করেননি ইন্টার মিলান ফরোয়ার্ড।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৯জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ