• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

চরভদ্রাসনে কঠোর অবস্থানে পুলিশ ও সেনাবাহিনী

ফরিদপুর জেলা প্রতিনিধি (ফকির নয়ন)
আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১

চরভদ্রাসনে কঠোর অবস্থানে পুলিশ ও সেনাবাহিনী.

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে শুরু হয়েছে কঠোর লকডাউন,গত বৃহস্পতিবার ১কে জুলাই থেকে সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।

ফরিদপুরের চরভদ্রাসনে কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশ সহ সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

এবারের লকডাউন বাস্তবায়নে ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠপর্যায়ের কার্যকর টহল নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক সেনা মোতায়েন রয়েছে।

বুধবার (৭ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, চরভদ্রাসন সদর বাজারের বিভিন্ন অলিগলিতে পুলিশ সহ সেনাবাহিনীর টহল দিয়ে যাচ্ছে।

ক্যাপ্টেন মো. মিজানুর রহমানের নেতৃত্বে দুই প্লাটুন সেনাদল বাজারের প্রধান সড়কসহ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কাচাঁবাজার পরিদর্শন করেন। এছাড়া চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া হোসেন উপস্থিত থাকেন।

এসময় তারা বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষদেরকে ঘরে থাকার জন্য সতর্ক করেন এবং যাদের মুখে মাস্ক নেই তাদেরকে মাস্ক পরতে বলেন।

এছাড়াও তারা এসময় বিভিন্ন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন ও ঔষুদের দোকানগুলোতে একসাথে বেশিসংখ্যক লোক জড়ো না করার জন্য দোকান মালিকদের সতর্ক করেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ