• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাতীবান্ধায় ২ সাংবাদিকের উপর হামলা

মিজানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ
আপডেট : সোমবার, ১২ জুলাই, ২০২১

হাতীবান্ধায় ২ সাংবাদিকের উপর হামলা

লালমনিরহাটের হাতীবান্ধায় ৬ দিনের ব্যবধানে দুই জন সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার বিকালে ওই উপজেলার বড়খাতা এলাকায় সেলিম সম্রাট নামে এক সাংবাদিক হামলার শিকার হন। এর আগে গত মঙ্গলবার আনন্দ টেলিভিশনের সাংবাদিক রকিবুল হাসান রিপনও হামলার শিকার হন। এ দিকে সাংবাদিকের উপর হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টা সময় নিয়েছেন হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম।


সাংবাদিকরা জানান, সৃষ্টি টেলিভিশন নামে একটি অনলাইন টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি সেলিম সম্রাট রোববার বিকালে বড়খাতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জমি সংক্রান্ত একটি ঘটনার সংবাদ সংগ্রহ করতে যায়। এ সময় ওই এলাকার আব্দুর রহমানের পুত্র তাইজুল ইসলাম মুকুটসহ কয়েকজন তাকে মারধর করেন। পরে স্থানীয় ওই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এর আগে গত মঙ্গলবার বড়খাতা জোরাপুকুর এলাকায় আনন্দ টেলিভিশন রকিবুল হাসান রিপনও হামলার শিকার হন।

৬ দিনের ব্যবধানে একই এলাকায় দুই জন সাংবাদিকের উপর হামলার ঘটনায় গত রোববার রাতে সাংবাদিকরা হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলমের দেখা করেন। এ সময় ওসি সাংবাদিকদের বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

হাতীবান্ধা প্রেসক্লাবের সম্পাদক নুরল হক বলেন, পুলিশ আমাদের কাছে ২৪ ঘন্টা সময় চেয়েছেন আমরাও ২৪ ঘন্টা সময় দিয়েছি। এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া না হলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১২জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ