• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মোঃসাইফুল ইসলাম উপর মিথ্যা মামলার নিন্দা জানিয়েছে রক্তদানও সমাজ কল্যাণ ফাউন্ডেশন-কুলাউড়া

নিউজ ডেস্ক:
আপডেট : সোমবার, ১২ জুলাই, ২০২১

সাংবাদিক ও সমাজকর্মী মোঃসাইফুল ইসলাম উপর মিথ্যা মামলার নিন্দা জানিয়েছে রক্তদানও সমাজ কল্যাণ ফাউন্ডেশন-কুলাউড়া

সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য,জনপ্রিয় নিউজ পোর্টাল নগর নিউজ২৪ডটকম এর সম্পাদক,সিলেটের তরুণ সাংবাদিক মোঃ সাইফুল ইসলামের উপর একটি চিহ্নিত চাঁদাবাজ চক্রের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে (২৬ মার্চ ২০১৬) ইং প্রতিষ্ঠিত সংগঠন রক্তদানও সমাজ কল্যান ফাউন্ডেশন-কুলাউড়া।

সোমবার(১২ জুলাই) সংগঠনের সভাপতি ডা রেওয়ান আলী ও প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এইচ কে সালমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তারা বলেন, গত ২৩মে চাঁদা না পেয়ে সিলেট এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজারে একজন ব্যবসায়ীকে রক্তাক্ত করে একটি চিহ্নিত চাঁদাবাজ চক্র। ২৫ মে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিক সাইফুল ইসলাম এয়ারপোর্ট থানায় দায়েরকৃত মামলার এজাহার অনুযায়ী বিডিনিউজ ইউরোপ২৪ডটকম পত্রিকায় “সাহেবের বাজারে চাঁদা না দেয়ায় শামীমকে কুপিয়েছে সন্ত্রাসীরা” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন।

এই সংবাদ প্রকাশের জের ধরে চাঁদাবাজির এফআইআর মামলার ২নং ও ৬নং আসামি ক্ষিপ্ত হয়ে সাংবাদিক সাইফুল ইসলামের উপর হয়রানীমূলক বানোয়াট ও হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মিথ্যা মামলা দায়ের করে। যা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ। যা স্বাধীন গণমাধ্যমের পথচলার অন্তরায়। সাংবাদিকদের পেশাগত দ্বায়িত্ব পালনে এভাবে চক্রান্তও ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হলে অপরাধীরা নির্বিঘ্নে আরও অপরাধ কর্মকাণ্ড সমাজে চালিয়ে যাবে।যার ফলে সমাজ হয়ে উঠবে অস্থিতিশীল।

নেতৃবৃন্দ বলেন, অনতিবিলম্বে কালক্ষেপণ না করে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা ও হয়রানিমূলক মামলাটি প্রত্যাহার করে নিতে হবে। একই সাথে সাংবাদিকদের পাশে থাকার জন্য সর্ব মহলের সহযোগিতা কামনা করেছেন রক্তদান ও সমাজ কল্যান ফাউন্ডেশন কুলাউড়ার নেতৃবৃন্দ।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১২জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ