• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

স্পেনস্থ দূতাবাসের রাষ্ট্রদূতের সাথে নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাত

বকুল খান কূটনৈতিক বিশ্লেষক ( স্পেন ) মাদ্রিদ থেকে:
আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

স্পেনস্থ দূতাবাসের রাষ্ট্রদূতের সাথে নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাত

স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেন |গত ১৩ জুলাই দুপুরে ১২টায় দূতাবাসের বঙ্গবন্ধু কর্নার সেন্টার এই সৌজন্য সাক্ষাতকারটি অনুষ্ঠিত হয় |নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সভাপতি একরামুজ্জামান কিরণ ও সাধারণ সম্পাদক ইসহাক আহমেদ হিমেল| আন্তরিক পরিবেশে রাষ্ট্রদূত সারোয়ার মাহমুদ স্পেনের বাংলাদেশ কমিউনিটির তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে স্ব-স্ব ক্ষেত্রে দায়িত্ববোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেন|

তিনি স্পেনের বাংলা স্কুল ,কমিউনিটিতে সম্প্রীতি সোহার্দ্য বজায় রেখে সর্বোপরি কমিউনিটির বন্ধন সুদৃঢ় করতে আঞ্চলিক সংগঠন গুরুত্ব অপরিসীম বলে মনে করেন |এ সময় দূতাবাসের হেড অব চান্সেরি আব্দুর রউফ মণ্ডল ,নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশনের নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি আবুল হোসেন ,সহ সভাপতি আমির হোসেন ,যুগ্ম সম্পাদক শওকত আহমেদ ও,সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ ,,সহ-সাংগঠনিক খসরু হাসান এতে অংশ নেন |


অনুষ্ঠানের শুরুতে সভাপতি একরামুজ্জামান কিরণ কমিটির নেতৃবৃন্দ কে দূতাবাসের রাষ্ট্রদূত সাথে পরিচয় করিয়ে দেন |নবনির্বাচিত নেতৃবৃন্দকে রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান |দূতাবাস পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয় |
নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দকে দূতাবাস প্রাঙ্গণে স্বাগত জানান, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম |

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৩জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ