সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে, ১৫/০৭/২০২১ইং তারিখে জাতীয় পার্টির ফ্রান্স শাখার উদ্যোগে অবারভিলা বাংলাদেশ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম।
উক্ত দোয়া মাহফিলঁ উপস্থিত ছিলেন এ কে এম আলমগীর সভাপতি ফ্রান্স শাখা কেন্দ্রীয় কমিটির সদস্য জাতীয় পার্টি ,হাবিব খান ইসমাইল সাধারণ সম্পাদক ফ্রান্স শাখা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য
আবুল হাসনাত প্রধান উপদেষ্টা ফ্রান্স শাখা , হুমায়ুন কবীর চৌধুরী উপদেষ্টা ফ্রান্স শাখা , কেন্দ্রীয় কমিটি জাতীয় পার্টির সদস্য, খান বাবুল ইসলাম বাহার, সহ-সভাপতি জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য জাতীয় স্বেচ্ছাসেবক ,
সহিনুর রাজা চৌধুরী জাতীয় পার্টির আহ্বায়ক জাতীয় যুব সংহতির শাখা ফ্রান্স।
কাদের খান, ফরীদ খান ও খান ফাহিম ইসলাম এছাড়া আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।
এই সময় নেতাকর্মীরা বলেন ,তিনি ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন। উন্নয়ন, সমৃদ্ধি ও সংস্কারে তিনি এ দেশের সব খাতেই অবদান রেখেছেন। হুসেইন মুহম্মদ এরশাদ তার কাজের মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে যেভাবে জায়গা করে নিয়েছেন, তা অমলিন থাকবে চিরকাল।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৮জুলাই/জই