• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সঞ্চারী সংগীতায়ন ও সেন্ট্রো ইন্টারকালচারাল এসিনিতাস এর যৌথ উদ্যোগে ডোর প্রজেক্টের সমাপণী সম্পন্ন

মেহেনাস তাব্বাসুম শেলি ইতালী থেকেঃ
আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১

সঞ্চারী সংগীতায়ন ও সেন্ট্রো ইন্টারকালচারাল এসিনিতাস এর যৌথ উদ্যোগে ডোর প্রজেক্টের সমাপণী সম্পন্ন

মেহেনাস তাব্বাসুম শেলি ইতালী থেকেঃ প্রবাসে বেড়ে উঠা সকল শিশু কিশোরদের মাঝে নিজস্ব ভাষা ও সংস্কৃতি বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রাজধানী রোমে অবস্থিত সঞ্চারী সঙ্গীতায়ন।

কোভিডের মধ্যে স্কুল বন্ধ থাকায় শিশুরা অনলাইনে সাংস্কৃতিক চর্চা করে তারা তাদের প্রতিভা বিকাশ করেছে। তারই ধারাবাহিকতায় ইতালীয়ান Centro Interculturals Asinitas ও সঞ্চারী সংগীতায়নের যৌথ উদ্যোগে Door project এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঞ্চারী সংগীতায়নের কর্ণধার সুস্মিতা সুলতানার প্রাণবন্ত সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীরা গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানে ইতালীয়ান সহ প্রবাসী বাংলাদেশি ও স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে দেশীয় নানা রকমারি খাবার পরিবেশন করা হয় ।

এসময় তারা বলেন, সঞ্চারী সংগীতায়ন আগামী দিনে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজম্মের মাঝে বাংলাকে ধরে রাখতে যে দায়িত্বশীল ভূমিকা রাখছে তা সত্যি প্রশংসার দাবিদার। তারা সঞ্চারী সঙ্গীতায়নের এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

সঞ্চারীর কর্ণধার সুস্মিতা সুলতানা জানানঃ কোভিডের মধ্যেও আমাদের স্কুলের কার্যক্রম অনলাইনের মাধ্যমে করানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সরাসরি ক্লাস হচ্ছে। আবার ও যদি পরিস্থিতি আগের মতো হয় তাহলেও অনলাইনেও আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। এবং আমরা আশা করছি সকলের সহযোগিতায় স্কুলের কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সঞ্চারীর কর্ণধার সংগীত শিল্পী সুস্মিতা সুলতানা ও চিত্র শিল্পী ইফতেখারুল আলম কনক নানা প্রতিকূলতার মধ্যে স্কুলটি চালিয়ে যাবার চেষ্টা করছেন। তাদের বিশ্বাস সব সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক অঙ্গ সংগঠন ও অভিভাবকদের সহযোগিতা পেলে বাংলা সংস্কৃতিকে নতুন প্রজন্ম ও বিদেশিদের কাছে তুলে ধরতে পারবেন। এর ফলে দেশের সংস্কৃতি ভিনদেশিদের মাঝে পরিচয় লাভ করবে অন্যদিকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৮জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ