• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অস্ট্রিয়ায় করোনা পরিস্থিতির কারনে ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের কন্স্যুলার সেবার পরিবর্তন

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক অস্ট্রীয়া
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

অস্ট্রিয়ায় করোনা পরিস্থিতির কারনে ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের কন্স্যুলার সেবার পরিবর্তন

অষ্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,অস্ট্রিয়ায় করোনা পরিস্থিতির ক্রমাবনতি ও অস্ট্রিয়া সরকার কর্তৃক আরোপিত বিভিন্ন বিধিনিষেধ ও নির্দেশনার প্রেক্ষিতে অত্র দূতাবাসের কন্স্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা যাচ্ছেঃ


ক) পাসপোর্ট নবায়ন, ভিসা ইস্যু, নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) স্ট্যাম্প, কাগজপত্র সত্যায়ন, জন্ম নিবন্ধন সনদ ইস্যু প্রভৃতি সেবার জন্য সেবা প্রার্থীদের সশরীরে দূতাবাসে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে এবং এ সকল ক্ষেত্রে ডাকযোগে সেবা গ্রহণ করতে অনুরোধ করা যাচ্ছে।
খ) যে সকল সেবা গ্রহণের ক্ষেত্রে সশরীরে দূতাবাসে আসার বাধ্যবাধকতা রয়েছে, সে সকল ক্ষেত্রে ইমেইলের (consular.office.bgd@gmail.com) মাধ্যমে এপয়েন্টমেন্ট (appointment) গ্রহণ করে নির্ধারিত দিনে দূতাবাসে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে।
গ) সেবা গ্রহণের জন্য দূতাবাসে আসার একান্ত প্রয়োজন হলে বাধ্যতামূলক মাস্ক পরিধান, দূতাবাস প্রবেশদ্বারে রক্ষিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও কমপক্ষে ২ মিটার দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ঘ) যে কোন তথ্যের জন্য দূতাবাসের টেলিফোন নং +৪৩ ১ ৩৬৮ ১১১১ এ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সময়ে কল করতে অনুরোধ করা যাচ্ছে। অফিস সময়ের বাইরে অতি জরুরী ক্ষেত্রে দূতাবাসের জরুরী নম্বর +৪৩ ৬৮৮৬০৬০৩০৬৮ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ঙ) এ বিষয়ে সকলের সহযোগিতা কাম্য।
বিডিনিউজ ইউরোপ/১৬ নভেম্বর/জহিরুল ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ