• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মোতাহার হোসেন এমপি

মিজানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ
আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মোতাহার হোসেন এমপি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলাসহ জেলার সর্বস্তরের জনগনকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন লালমনিরহাট – ১ (হাতীবান্ধা – পাটগ্রাম) আসনের সংসদ সদস্য,
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি মহোদয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া বাণীতে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে সাংসদ আলহাজ্ব মোতাহার হোসেন এমপি বলেন, পবিত্র ঈদুল আজহা হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। এই ঈদে ত্যাগের বিনিময়ে একজন মুসলমান পরিপূর্ণ মুত্তাকি হিসেবে গড়ে উঠেন। তাই ত্যাগ এবং বিনিময়ের আলোকে নিজেকে পরিচালিত করার দীপ্ত শপথ নিতে হবে।

পবিত্র ঈদুল আজহার শিক্ষাকে ধারণ করে দরিদ্র, অসহায় ও বন্যার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান মানুষদের প্রতি আহ্বান জানান এমপি মোতাহার হোসেন।

শুভেচ্ছা বার্তায় তিনি আরোও বলেন-বৈশ্বিক মহামারি (কোভিড-১৯) সংকটময় পরিস্থিতির কারণে পৃথিবীর জন্যে জীবনকে এক স্থবিরতার দাঁড় করিয়েছে। তার মাঝেও জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, আলোর দিশারী এবং আমাদের ঠিকানা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের পাশে থেকে দুর্যোগ পরিস্থিতিতে মহান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যেভাবে করোনাভাইরাসকে মোকাবেলা করে যাচ্ছেন, সত্যিই তিনি বিশ্ববাসীর কাছে প্রশংসার দাবিদার। আমি সমাজের সকলকে আহবান জানাচ্ছি, আপনারা নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সরকারি নির্দেশনা মেনে চলবেন। বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। নিজে বাঁচুন দেশকে বাঁচান। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের মঙ্গল করুক। জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময় এই কামনায় সবাইকে ঈদ মোবারক।
BDNEWSEU24.COM/24JULY/ZI


আরো বিভন্ন ধরণের নিউজ