হাতীবান্ধায় মহিলা ডিগ্রী কলেজের চারতলা একাডেমিক ভবন উদ্ধোধন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মহিলা ডিগ্রী কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন ও চারতলা একাডেমিক ভবনের উদ্ধোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) দুপুরে হাতীবান্ধা মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি ।
হাতীবান্ধা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলুসহ আরও অনেকে।
bdnewseu24.com/24july/ZI