• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালীতে যথাযোগ্য মর্যাদায় খোলা মাঠে ঈদ উদযাপন

মিনহাজ হোসেন ইতালী থেকেঃ
আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

ইতালীতে যথাযোগ্য মর্যাদায় খোলা মাঠে ঈদ উদযাপন

মধ্যপ্রাচ্য ও ইউরোপের সঙে মিল রেখেই ইতালীতে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা।

রাজধানী রোমসহ ইতালীতে প্রায় ৫০ টি উন্মুক্ত খোলা স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব স্থানে ৪ থেকে ৬ টি করে জামাতে ঈদের নামায আদায় করেন মুসলমানরা। জামায়াতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য দেশের মুসলিমরাও অংশগ্রহণ করেছে।

যদিও বর্তমানে দেশটির নাগরিক করোনা পরিস্থিতিতে প্রশাসনকে উদ্বিগ্নের মধ্যে রেখেছে এর মধ্যেই মাস্ক ও সামাজিক দুরত্ব বজায় রেখে এই ঈদের নামাযের অনুমতি দিয়েছে সরকার।

দেশের করোনা পরিস্থিতি ও বছর ব্যাপী এই মহামারির স্থায়িত্বে প্রবাসীরা বিমর্ষ ও হতাশা গ্রস্থ। যার ফলে অনেকেই এবার কোরবানি থেকে বিরত থাকছেন।

রোমের জাতীয় ঈদ উদযাপন পরিষদের আয়োজনে পিয়াচ্ছা ভিত্তোরিওতে জাতীয় ঈদগাহ মাঠে প্রতি ৪৫ মিনিট পরপর মোট ছয়টি জামাতে নামাজ আদায় করা হয়। এছাড়াও রোমের তরপিনাত্তারা, প্রেনেসতিনা, সেন্তসেল্লে, মন্তেভেরদে, মার্কোনী, কর্নেলিয়া, সহ রোমের বিভিন্ন স্হানে এছাড়াও রোমের বাহিরে মিলান, ভেনিস, ভেরনা, নাপোলী, অসংখ্য স্হানে মুসলিম প্রবাসীদের সতস্ফুর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করা হয়।

রোমের জাতীয় ঈদগাহ মাঠে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর এরফানুল হক, জাতীয় ঈদ উদযাপন কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুর রউফ ফকির, হাজী নূরে আলম, বাংলাদেশ সমিতি ইতালী সভাপতি আফতাব বেপারী, কমিউনিটি প্রবীণ ব্যাক্তিত্ব কে এম লোকমান হোসেন, জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম সহ রোমের রাজনৈতিক, আঞ্চলিক, সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

তবে কর্ম দিবস থাকায় বেশির ভাগ প্রবাসী বাংলাদেশিরা ঈদ উদযাপন বলতে শুধু মাত্র নামাজ পড়েই কাজে যোগদান করেন। ছুটি না পেয়ে যাদের সকালে কাজ রয়েছে তাদের অনেকেই ঈদের নামাজ আদায় থেকে বঞ্চিতও হয়েছেন।
bdnewseu24.com/24july/ZI


আরো বিভন্ন ধরণের নিউজ