• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিসে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় পবিত্র ঈদ-উল-আযহা উদ্‌যাপিত

জহিরুল ইসলাম ( গ্রিস)এথেন্স থেকে
আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

গ্রিসে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় পবিত্র ঈদ-উল-আযহা উদ্‌যাপিত

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গ্রিসে পবিত্র ঈদ-উল-আযহা উদ্‌যাপিত হয়েছে। পবিত্র ঈদ-উল-আযহার দিন সকালে বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের আয়োজনে এথেন্সের কুমুন্দুরু পার্কে গ্রিসের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।  গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্‌মেদসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশি নাগরিক গ্রিক সরকারের করোনাকালীন নির্দেশনা অনুযায়ী মাস্ক পরিধানসহ সবধরনের সতর্কতা অবলম্বন করে ঈদের নামাজ আদায় করেন।  এই ঈদ জামাতে এথেন্সে বসবাসরত বিভিন্ন দেশের মুসল্লীরাও অংশগ্রহণ করেন।  বাংলাদেশের রাষ্ট্রদূত প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান এবং সবার সর্বাঙ্গীন সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।  বিশ্বব্যাপী করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে এ বছর ঈদ জামাতে অংশগ্রহণকারীরা কোলাকুলি এবং করমর্দন থেকে বিরত থেকে পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন।


ঈদের নামাজ আদায়ের আগে রাষ্ট্রদূত তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, পবিত্র ঈদ-উল-আযহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক প্রবাসী বাংলাদেশিদের জীবন।  ধর্মীয় পবিত্র অনুভূতি নিয়ে ত্যাগ-তিতিক্ষার মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে মহামারীর এই কঠিন সময়ে প্রতিটি মানুষ অন্য মানুষের পাশে দাড়াবে- তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।  এছাড়া, তিনি সবাইকে করোনা মহামারীর চতুর্থ ঢেউ মোকাবেলায় সবধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং নির্দেশনাসমূহ মেনে চলার জন্য বিশেষ গুরুত্বারোপ করেন।
ঈদের জামাত শেষে দেশ ও জনগণের মঙ্গল কামনায় এবং বিশ্বব্যাপী করোনা মহামারী থেকে মুক্তির জন্য বিশেষ দুআ ও মোনাজাত করা হয়।  ঈদের জামাতে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিসহ আরও উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিডিনিউজইউরোপ২৪ডটকম/২৪জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ