• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে একই পরিবারের ৪ জনকে অজ্ঞান করে দুর্ধষ চুরি

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১

ঝালকাঠিতে একই পরিবারের ৪ জনকে অজ্ঞান করে দুর্ধষ চুরি

ঝালকাঠি সদর উপজেলার পোনাবলিয়া ইউনিয়নের হাজরাগাতি গ্রামে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। এই গ্রামের মাসুম হাওলাদারের বাড়ির সকলকে অজ্ঞান করে নগদ ১০ হাজার টাকা ও ৭ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। শনিবার দিবাগত রাত ১টায় দিকে এই ঘটনা ঘটেছে। অজ্ঞান অবস্থায় মাসুম হাওলাদার(২২), তার স্ত্রী সুমি বেগম(১৯), মা হাজেরা বেগম(৬০) ও বাড়িতে বেরাতে আসা আত্মিয় রবিউলকে(৮) ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত দূর্বৃত্তরা ঘরের গ্রিল(জানালা) খুলে বিতরে প্রবেশ করে এবং চেতনানাশক স্প্রে প্রয়োগ করে সকলকে অজ্ঞান করে মালামাল নিয়ে যায়। গৃহিনী সুমি জানায়, দুর্বৃত্তরা পাশের বাড়িতে অনুরূপ হানা দিলে সেই পরিবারে লোকজন টের পেয়ে যায় এবং আমাদেরকে শর্তকরার জন্য ঘরে এসে ডাকা ডাকি করে, আমাদের সারা না পেয়ে জানালা ভাঙ্গা দেখে ভিতরে প্রবেশ করে এবং সকলকে অজ্ঞান অবস্থায় দেখে আমাদের হাসপাতালে এনে ভর্তি করেন । এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় অভিযোগ দায়ের প্রক্রিয়া চলছে বলে মাসুম হাওলাদারের পরিবার জানায়।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৬জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ