ধনবাড়ী বাস স্ট্যান্ড চত্বরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
টাঙ্গাইলের ধনবাড়ী পৌর বাসস্ট্যান্ড এ যাত্রীদের দুর্ভোগ এবং ট্র্যাফিক জ্যাম হ্রাসের লক্ষ্যে বাস স্ট্যান্ড, বাজার রাস্তা সহ সকল রাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালান,
পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার কর্মকর্তা এস আই রাকিবুল
এসময় আরো উপস্থিত ছিলেন মীর আব্দুর রাজ্জাক মেহফুজ (প্যানেল মেয়র-১)
মওলা পাঠান , কাউন্সিলর ২ নং ওয়ার্ড সহ বিভিন্ন শ্রেনীর ব্যক্তি বর্গ।
এসময় মেয়র সাংবাদিক দের বলেন, বাসস্ট্যান্ডসহ মেইন রোডের বিভিন্ন রাস্তায় অপরিকল্পিত অবৈধ স্থাপনা এবং দোকান পাট সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখে রাস্তা দখল করে রাখার জন্য জনদুর্ভোগ এবং যানবাহন চলাচলে সমস্যা হচ্ছিল। জনদুর্ভোগ কমানো এবং যান চলাচল যেন ব্যাহত না হয় সেই লক্ষ্যেই আজকের এই বিশেষ অভিযান। আগামী এক সপ্তাহ ধনবাড়ী বাজারের বিভিন্ন রাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো তাদেরকে অতি দ্রুত একটি স্থায়ী স্থান নির্ধারিত করে দেওয়া হবে।
এসময় যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদের
সকলকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানিয়েছে মেয়র।
বিডিনিউজ ইউরোপ/২৯জুলাই/জই