• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আফগান তালেবানের সঙ্গে সম্পর্ক ভ্রাতৃত্বের ওপর প্রতিষ্ঠিত : টিটিপি নেতা

জহিরুল ইসলাম ইন্টান্যাশনাল ডেক্স বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

আফগান তালেবানের সঙ্গে সম্পর্ক ভ্রাতৃত্বের ওপর প্রতিষ্ঠিত : টিটিপি নেতা

তেহরিক-ই-তালেবান পাকিস্তান’র (টিটিপি) নেতা নূর ওয়ালী মেহসুদ বলেছেন, আফগানিস্তানে তালিবানের সঙ্গে তাদের সম্পর্ক ভ্রাতৃত্ব, সহানুভূতি এবং ইসলামী নীতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র দেওয়া একটি সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।

টিটিপি নেতা স্বীকার করেছেন, আফগানিস্তানের আফগান তালেবানদের বিজয় কেবল দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এটি বিশ্বের সমগ্র মুসলিম জনগণের জন্য একটি বিজয়।

আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর থেকে দেশটিতে সহিংসতার আবারও শুরু হয়েছে। তালেবান যুদ্ধবিধ্বস্ত দেশটির বেশ কয়েকটি অঞ্চল দখল করেছে।

এ ছাড়া তালেবান আফগানিস্তানের বেসামরিক নাগরিকদের উপর নির্যাতন শুরু করেছে। এ ধরনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

সূত্র : ইন্ডিয়া ব্লুমস

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩১জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ