• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশে ২৪ঘন্টায় ১৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মরার উপর খারা

জহিরুল ইসলাম ইন্টান্যাশনাল ডেক্স বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

বাংলাদেশে ২৪ঘন্টায় ১৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মরার উপর খারা

২৪ ঘণ্টায় ১৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
দেশে করোনাভাইরাসের পাশাপাশি বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১৭০ জন রোগী ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৩০ জুলাই) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় ১৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৯ জুলাই সকাল ৮টা থেকে ৩০ জুলাই সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ১৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৬৪ জন এবং ঢাকার বাইরে ৮ জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৯ জনে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৭৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন।

এ বছর এখন পর্যন্ত (গত ১ জানুয়ারি থেকে আজ ২৯ জুলাই) হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৪৬২ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭৪৯ জন রোগী।

সূত্র–ইত্তেফাক

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩১জুলাই/জই

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ