• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সিলেটে লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন

সাইফুল ইসলাম ব্যুরো চীফ সিলেট
আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

সিলেটে লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন
সিলেট লকডাউন বাস্তবায়ন করতে ও সরকারী আদেশ অনুযায়ী করোনা মোকাবেলায় মানুষের চলাচল দোকানপাট বন্ধসহ অন্যান্য বিষয়ে কঠোর বিধি নিষেধ করতে ব্যাটালিয়ন আনসার সদস্যরা জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষায় মোবাইল কোর্টে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছেন।

করোনা ভাইরাস জনসচেতনতা মূলক কাজে জেলা ও উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন দলনেতা/ দলনেত্রী, ওয়ার্র্ড দলনেতা/ দলনেত্রী স্বেচ্ছাসেবী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক নিজেদের পরিবারসহ প্রাণঘাতি করোনা ভাইরাসের সর্তকর্তামূলক সেবা প্রদান করছেন।

সিলেট রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী যোগদান করে সংগঠনের সদস্যদের করোনা ভাইরাস সংক্রমক ব্যধি থেকে নিজে সাবধান ও অপরকেও সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করতে সরকারী স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায়, মাস্ক ব্যবহার করা, বাড়ি থেকে বাহির না হওয়ার কথা উল্লেখ করেন।

পূর্ব থেকে করোনা ভাইরাসা প্রতিরোধে সিলেট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন বিভিন্ন সভা সমাবেশ কর্মশালা, প্রশিক্ষণ কেন্দ্রে দিক নির্দেশনা প্রদান করেন। জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া, লকডাউন বাস্তবায়নে কার্যক্রম বিষয়ে সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায় আনসার ও ভিডিপি বাহিনীর সদস্য-সদস্যাদের দেখাশুনা ও তদারকিয় পালন করছেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৫আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ