এসোসিয়েশনের সাধারণ সভা সেপ্টেম্বরে ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে| গত তিন আগস্ট এসোসিয়েশনের হলরুমে সিনিয়র সহ সভাপতি আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর এর সঞ্চালনায় ,
বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, এসোসিয়েশনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির ,কমিউনিটি ব্যক্তিত্ব নূর হোসেন পাটোয়ারি , মাওলানা আব্দুর রাজ্জাক ,আব্দুল কাইয়ুম মাসুক ,,আব্দুল কাইয়ুম সেলিম, মোজাম্মেল হক মনু ,বৃহত্তর নোয়াখালী জেলায় এসোসিয়েশনের সভাপতি জালাল হোসেন ,নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশনের সভাপতি একরামুজ্জামান কিরণ ,গ্রীন ক্রিসেন্ট সোসাইটির সভাপতি তামিন চৌধুরী ,ছানোয়ার মিয়া সাদ ও নজরুল ইসলাম ,ঢাকা জেলা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সৈয়দ নাসির, এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মোর্শেদ আলম তাহের ,আবু বক্কর,ব্যবসায়ী মোঃ স্বাধীন ,ইসমাইল হোসেন |
এসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক তার অনুপস্থিতিতে সভাপতি হিসেবে আল আমিনকে দায়িত্ব হস্তান্তর করেন |এসময় ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশনের সভাপতি একরামুজ্জামান কিরণ, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন , সহসভাপতি আমির হুসেন , সাধারণ সম্পাদক ইসহাক আহমেদ হিমেল ও সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ |এছাড়াও নরসিংদী জেলা সোসাইটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিলন ইয়াসিন শিকদার ফুল দিয়ে শুভেচ্ছা জানান |
এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মোরশেদ আলম তাহেরের পুত্র সন্তান এর মুখ দর্শন উপলক্ষে কমিউনিটির নেতৃবৃন্দকে নৈশভোজ ও মিষ্টিমুখ করান |
এসোসিয়েশন মেয়াদ শেষ পর্যায়ে ,করোনা পরিস্থিতির কারনে বড় কর্মসূচি এই মুহূর্তে নেয়া۔۔ যাচ্ছে না |তবে ,ইনশাল্লাহ আগামী সেপ্টেম্বরে এসোসিয়েশনের সাধারণ সভা আয়োজন করা হবে |
উল্লেখ্য ,বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক চার আগস্ট এক মাস পরিবারসহ যুক্তরাষ্ট্র অবস্থান করবেন |
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৭আগস্ট/জই