• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাতীবান্ধায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ ও শিশু খাদ্য বিতরণ

মিজানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ
আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

হাতীবান্ধায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ ও শিশু খাদ্য বিতরণ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ২নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদের কোভিড-১৯ করোনাকালীন কারণে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী-পেশার ১২৪ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী মানবিক সহায়তা ও ৪৩ জন মায়ের হাতে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।

এসময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে মঙ্গলবার (১০ আগস্ট) সকালে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের ১২৪ পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই উপহার সামগ্রী।

উপহার সামগ্রী প্রদান উদ্বোধনের সময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম পি বলেন, ‘করোনাসহ যে কোন দুর্যোগের সময় মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। করোনাকালীন সময়ে যাতে কোন গরীব, অসহায় দরিদ্রপীড়িত মানুষ অনাহারে না থাকেন সেজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই মানবিক উপহার প্রদান করা হচ্ছে।’ এসময়, গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, আমরা বিপদে আপদে আমাদের অভিভাবক গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি মহোদয়কে সবসময় পাশে পেয়েছি। আপনারা আমাদের অভিভাবকের জন্য দোয়া করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি উপস্থিত থেকে এই মানবিক সহায়তা প্রদান উদ্বোধন করেন। এসময় গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ. আবু বক্কর সিদ্দিক শ্যামলের সভাপতিত্বে ,গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১১আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ