• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

স্পেনে জাতীয় শোক দিবস উদ্‌যাপন

বকুল খান কূটনৈতিক বিশ্লেষক ( স্পেন ) মাদ্রিদ থেকে:
আপডেট : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

স্পেনে জাতীয় শোক দিবস উদ্‌যাপন

স্পেনস্থ বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে। জাতীয় শোক দিবসের বিশেষ আলোচনা সভার শুরুতে দ্বিতীয় সচিব তাহসিনা আফরিন জাতীয় শোক দিবস উপলক্ষে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী, ১ম সচিব (শ্রম) মুতাসিমুল ইসলাম মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বাণী, কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ মাননীয় প্রধানমন্ত্রীর বাণী এবং দূতাবাস প্রধান আব্দুর রউফ মন্ডল মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন।


জাতীয় শোক দিবসের আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তাগণ আলোচনা করেন। রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ ১৫ আগস্টের সকল শহিদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম ও ত্যাগের ওপর আলোকপাত করেন। শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্পেনপ্রবাসী সকল বাংলাদেশিকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।আলোচনায় বক্তব্য রাখেন ,স্পেন আওয়ামীলীগের সভাপতি আই এস আর আই রবিন ,সাধারণ সম্পাদক রিজভী আলম ,সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম ,প্রথম সহ সভাপতি একরামুজ্জামান কিরণ ,সহ সভাপতি শাখাওয়াত হুসেন বাবলু ,সিনিয়র যুগ্ম সম্পাদক তামিন চৌধুরী , যুগ্ম সম্পাদক আজম খান , জাহিদুর রহমান দিদার ও এইচ এম হারুনুর রশিদ,সাংগঠনিক সম্পাদক কামাল۔۔۔ কামালী , আওয়ামীলীগ নির্বাহী সদস্য আফসার হুসেন নীলু ,মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বুলবুল আহমেদ , উপ দপ্তর সম্পাদক আপন মন্ডল ,ছাত্রলীগ নেতা হানিফ মিয়াজী ,আইনজীবী তারিক হুসেন|


এছাড়া বক্তব্য রাখেন ,বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন এর সভাপতি এ কে এম জহিরুল ইসলাম,|
জাতীয় শোক দিবসের আলোচনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।
উল্লেখ্য স্পেনে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান আয়োজন করা হয় |

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৬আগস্ট/জই

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ