টেকনাফের বাহারছড়া কোস্টগার্ডের অভিযানে ৭০ লিটার দেশীয় মদ’সহ টমটম গাড়ি জব্দ।
কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়নের হাজামপাড়া এলাকার মেরিনড্রাইভে কোস্টগার্ড আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ৭০ লিটার মাদকদ্রব্য দেশীয় মদ উদ্ধার করেছে বাহারছড়া কোস্টগার্ড জওয়ানরা ।
মঙ্গলবার ১৭ আগষ্ট সাড়ে দশটার সময় বিশেষ এক গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বাহারছড়া কোস্টগার্ড আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বিশেষ এক মাদকদ্রব্য অভিযানে গেলে ঐ সময় অভিযান শুরু করার আগেই মেরিনড্রাইভ হয়ে একটি টমটম অটোরিকশা চলার গতি বাড়িয়ে যাওয়ার চেষ্টা করলে সন্দেহজনক তাদের ধাওয়া করেন আউটপোস্টের কোস্টগার্ড অভিযানিক দল,পরে অটোরিকশাটি গতিরোধ করার চেষ্টা করলে এতে টমটম চালক পালিয়ে যায়।পরে অটোরিকশা তল্লাশি করে জেরিকেন ভর্তি প্রায় ৭০ লিটার দেশীয় মদ’সহ টমটম গাড়ি জব্দ করেছে বাহারছড়া আউটপোস্ট কোস্টগার্ড জওয়ানরা।
জব্দকৃত মদ ও টমটম অটোরিকশা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৭আগস্ট/জই