• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কে হচ্ছেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী?

জহিরুল ইসলাম ইন্টান্যাশনাল ডেক্স বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

কে হচ্ছেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী?

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন সোমবার পদত্যাগ করেন৷ দেশটিতে দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক ও করোনাকেন্দ্রিক স্বাস্থ্য সঙ্কটের কারণে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার কারণে এই সিদ্ধান্ত নেন তিনি৷ তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ইয়াসিন৷

দেশটির সাংবিধানিক রাজা আল-সুলতান আব্দুল্লাহ মঙ্গলবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন৷ করোনার কারণে নতুন নির্বাচনের সম্ভাবনা তিনি আগেই উড়িয়ে দিয়েছিলেন৷ তবে নতুন একজন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি৷

রাজার ফরমান মেনে দেশটির পার্লামেন্ট মঙ্গলবার প্রত্যেক এমপিকে তাদের পছন্দ অনুযায়ী একজনের নাম প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করার আহ্বান জানানো হয়েছে৷

সংখ্যাগরিষ্ঠ সাংসদরা যাকে চাইবেন, তাকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হবে বলেও জানিয়েছেন রাজা৷ তবে দেশটির রাজনৈতিক চিত্রও বদলাতে হবে বলে মত দিয়েছেন তিনি৷

‘‘বিষয়টি শুধু নতুন প্রধানমন্ত্রী নিয়োগ নয়, বরং রাজার কাছে তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনীতির এমন এক ধারা চালু করা যা জনগণের জন্য শান্তিপূর্ণ,’’ রাজা আল-সুলতান আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ শেষে বলেন দেশটির বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম৷

উল্লেখ্য, ব্যাপক দুর্নীতিকে কেন্দ্র করে ২০১৮ সালের নির্বাচনে ৬০ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ইউএমএনও দলের পতনের পর থেকে মালয়েশিয়াতে রাজনৈতিক অস্থিরতা চলছে৷ ওই সময় মাহাথির মোহাম্মদের নেতৃত্বে বিরোধী জোট নির্বাচনে জিতলেও অন্তর্কলহের কারণে জোটটি টেকেনি৷ পরে ইউএমএনওসহ নির্বাচনে হারা কয়েকটি দলকে সাথে নিয়ে একটি জোট গড়তে সক্ষম হন মহিউদ্দিন ইয়াসিন৷

কিন্তু ওই জোটও বেশ ভঙ্গুর ছিল, বিশেষ করে ইউএমএনও-র সঙ্গে অন্য দলগুলোর বনিবনা হচ্ছিল না৷ ফলে দায়িত্ব গ্রহণের মাত্র ১৭ মাসের মাথায় ইয়াসিনকে পদত্যাগ করতে হলো৷
উল্লেখ্য, প্রধানমন্ত্রী পদে অন্যতম দাবিদার হলেন আনোয়ার ইব্রাহিম।
সূত্র : ডয়চে ভেলে

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৭আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ