• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

টেকনাফের মােচনী থেকে ৪,৭৯০ পিস ইয়াবা’নিয়ে রোহিঙ্গা সহ ২জন’কে আটক করেছে র‍্যাব-১৫

জুবাইরুল ইসলাম (টেকনাফ) ককসবাজার
আপডেট : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

টেকনাফের মােচনী থেকে ৪,৭৯০ পিস ইয়াবা’নিয়ে রোহিঙ্গা সহ ২জন’কে আটক করেছে র‍্যাব-১৫
কক্সবাজারের টেকনাফ মোচনী থেকে ৪,৭৯০ পিস ইয়াবা সহ রোহিঙ্গা মৃত্যু হাবিবুর রহমানের পুত্র: মোঃ সলিম (৩৫) এবং স্থানীয় দক্ষিণ লেদা এলাকার জামাল হোসেনের পুত্র: আবু বক্কর’কে ৪,৭৯০ পিস ইয়াবা’সহ গ্রেপ্তার করেছে র‍্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫ কক্সবাজার।

মঙ্গলবার ১৭ আগষ্ট বিকেল ৫:২০:মি: সময় লেদা ক্যাম্পের সি ব্লক ২১১ শেড নম্বরের মােঃ ছলিম ( ৩৫ ) ( রােহিঙ্গা ) , পিতা- মৃত হাবিবুর রহমান (২) স্থানীয় দক্ষিণ লেদা ৮ নং ওয়ার্ডের জামাল হোসেনের পুত্র:আবু আবু বক্কর ( ২০ ) টেকনাফ হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকার WFP অফিসের সামনে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের সময় কক্সবাজার র‍্যাব-১৫ গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে , কতিপয় মাদক কারবারি কক্সবাজার জেলার টেকনাফ মোচনী এলাকায় ইয়াবা ক্রয় বিক্রয় হচ্ছে এমন অবস্থায় র‍্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫ এর গাড়ি নিয়মিত টহল দেওয়ার সময় WFP অফিসের সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় – বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে ।

উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫,এর একটি চৌকস অভিযানিক দল ১৭/০৮/২০২১ ইং আনুমানিক ৫:২০ ঘটিকায় উপরােক্ত স্থানে পৌছালে র‍্যাব-১৫ জওয়ানদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার সময় মোঃ সলিম রোহিঙ্গা (৩৬) ও আবু বক্কর’কে ৪,৭৯০শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়, র‍্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫ কক্সবাজার।

ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে সর্বমােট ৪,৭৯০শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।

এদিকে র‍্যাফিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫ ‘র মিডিয়া অধিনায়ক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য জানান।আটককৃত আসামীকে
জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে , তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে ।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে ।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৮আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ