কক্সবাজারের রামু ডাকাতির সময় নিজ দলের গুলিতে পাহাড়তলীর সালমান ডাকাত নিহত।
কক্সবাজার জেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা: বাগান ৭ নং ওয়ার্ডের ফকির আহমদের পুত্র: জসিম উদ্দিনের স্ত্রী ও তার ৩ সন্তান’সহ একি পরিবারের ৫ জনকে হাত পা বেঁধে বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে জখম করেছে।
সোমবার ১৬ ই আগস্ট দিবাগত রাত সাড়ে ১২ টার সময় জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড়ের চা-বাগান গ্রামের লাটি মৌলভীর টেক এলাকার ফকির আহাম্মদের ছেলে জসিম উদ্দিনের বাড়িত এই ঘটনা ঘটে।
এই সময় ডাকাত দলেরা ডাকাতির উদ্দেশ্যে জসিম উদ্দিনের বাড়িতে ঢুকে জসিমের ছেলে নুরুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম, শহিদুল্লা, স্ত্রী হাসিনা আক্তারকে রশি দিয়ে বেঁধে বিভিন্ন ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে মারধর করে গুরুতর আহত করেছে।
এলাকায় হৈচৈ আওয়াজ শুনে এলাকার লোকজন জড়ো হয়ে ঘটনাস্থলে আসলে ডাকাতেরা অবস্থা বেগতিক দেখে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে এমন অবস্থায় ডাকাতের ছুড়া গুলিতে পাহাড়তলীর সালমান ডাকাত গুলিবিদ্ধ হয়ে প্রানে বাঁচার চেষ্টা করলেও ডাকাত সালমান ঘটনাস্থলেই মারা যান।
নিহত ডাকাত সদস্যের নাম সালমান হোসাইন (২৩),রশিদ নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাহাড় তলি এলাকার আবদু ছবির ছেলে বলে নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ারুল হোসাইন।
এদিকে ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে ওসি তদন্ত অরুপ চৌধুরী, এস আই আমিরুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করে আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছে।
ঘটনা স্থল থেকে সালমান হোসাইন নামে গুলিবিদ্ধ ডাকাত দলের সদস্যের লাশ উদ্ধার করেছে উপস্থিত পুলিশ’সহ স্থানীয়রা।
আহত জসিম উদ্দিনের পুত্রবধূ তসলিমা আক্তার জানান আমরা প্রতিদিনের মত পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি, রাত অনুমান সাড়ে ১২ টার দিকে প্রতিদিনের মত আজকে ও ঘুমানোর ঠিক আগমুহূর্তে এসে আমাদের বাড়ির পিছনের দরজা ভেঙে ডাকাত দলের ৮ সদস্য বাড়িতে প্রবেশ করে আমার শাশুড় জসিম উদ্দিনসহ পরিবারের ৫ সদস্য কে রশি দিয়ে বেঁধে মারধর করে এবং চুরি দিয়ে আঘাত করে। বাহিরে আরও ডাকাত সদস্য ছিল, এলাকার লোকজন হৈচৈ আওয়াজ শুনে দ্রুত পুলিশকে ফোন দেয় এমন অবস্থায় ডাকাতেরা হুড়োহুড়ি করে আমাদের বাড়ির আসবাবপত্র স্বর্ণ অলংকার নিতে পারেনি। তবে নিয়ে গেছে দুই টি মোবাইল, ডাকাতের দল মাওয়ার সময় আমাদের কে বলে গেছেন ডাকাতি করার জন্য আসি নাই, তোমাদের কে শেষ করার জন্য এসেছিলাম।
এদিকে জসিম উদ্দিনের মেয়ের জামাই রশিদ নগর কাহাতিয়া পাড়া এলাকার নরুন আলম নামে এক যুবক কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে,
স্থানীয়রা জানান জসিম উদ্দিনের মেয়ে জুলেখা বেগমের সাথে রশিদ নগর ইউনিয়নের কাহাতিয়া পাড়া এলাকার নুরুন আলম নামে এক যুবকের সাথে তিন বছর আগে বিবাহ হয়েছিল। তাদের ঘরে এক ছেলে সন্তান রয়েছে, বিবাহ হওয়ার পর থেকে নরুল আলমের সাথে জুলেখার
পরিবারের সাথে ঘটনা চলছে, জুলেখা বিবাহের ৬ বছর পর্যন্ত স্বামী নরুল আলমের বাড়িতে সংসার করছিল, নরুল আলমের সাথে স্ত্রী জুলেখার ঘটনা হওয়ার পর থেকে বাকি ২ বছর ৬ মাস পর্যন্ত জুলেখা বেগম চা বাগান লাটি মৌলভীর টেক এলাকায় পিতা জসিম উদ্দিনের বাড়িতে থাকে। আমাদের ধারণা নুরুল আলম এই ঘটনা ঘটাতে পারে।
তবে রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন জানান তদন্ত করে প্রকৃত দোষীদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৮আগস্ট/জই